Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Paresh Adhikary: কোর্টের নির্দেশ অমান্য! মন্ত্রী পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary)। কিন্তু মঙ্গলবার তিনি আসেননি। বুধবারও তাঁর দেখা নেই। রব উঠেছে, পরেশবাবু নাকি বেপাত্তা। উত্তরবঙ্গ থ

Paresh Adhikary: কোর্টের নির্দেশ অমান্য! মন্ত্রী পরেশের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের

শেষ আপডেট: 19 May 2022 08:20

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার রাত আটটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikary)। কিন্তু মঙ্গলবার তিনি আসেননি। বুধবারও তাঁর দেখা নেই। রব উঠেছে, পরেশবাবু নাকি বেপাত্তা। উত্তরবঙ্গ থেকে ট্রেনে চাপলেও কলকাতায় আসেননি তিনি। বৃহস্পতিবার আদালতে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআইকে নোটিস পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরেশ অধিকারীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলাও দায়ের হয়েছে উচ্চ আদালতে।

আরও পড়ুন: আগে তো চিরকুট দিয়ে চাকরি দিত, চৌত্রিশ বছরের চ্যাপ্টার এবার খুলব: মমতা

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ অমান্য করেছেন পরেশ অধিকারী (Paresh Adhikary), সেই অভিযোগ নিয়েই এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। সিবিআই যাতে অবিলম্বে মন্ত্রীকে নোটিস পাঠায় সেই নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার শুনানি হবে আজই।

এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়ে গোটা রাজ্য যখন তোলপাড়, তখন আদালতে ওঠে পরেশ অধিকারীর মেয়ের চাকরির বিষয়টিও। ২০১৮ সালে শিক্ষিকার চাকরি পান পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। কিন্তু অভিযোগ, স্কুল সার্ভিস কমিশনের মেধাতালিকায় তাঁর নামই ছিল না। পরেশ অধিকারীর মেয়ের নিয়োগে কারচুপির অভিযোগ ওঠে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুল সার্ভিসের নিয়োগে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি বুধবার নিজাম প্যালেসে গিয়েছিলেন। কিন্তু পরেশ অধিকারীকে দেখা যায়নি। কোর্টের নির্দেশ অমান্য করায় তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হল।


```