পুজোর আগে পদ্মার ইলিশ পাঠালেন হাসিনা, দেখুন ভিডিও
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই পুজোয় রসনায় ইলিশ থাকবে না তা কি হয়? বৃহস্পতিবার ন'টি ট্রাকে প্রায় ৫০ টন ইলিশ পাঠাল বাংলাদেশ (Padma hilsa entered in West Bengal)।
বাংলাদেশ বাণিজ্য দফতর আগেই জানিয়েছিল যে ম
শেষ আপডেট: 22 September 2023 13:09
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই পুজোয় রসনায় ইলিশ থাকবে না তা কি হয়? বৃহস্পতিবার ন'টি ট্রাকে প্রায় ৫০ টন ইলিশ পাঠাল বাংলাদেশ (Padma hilsa entered in West Bengal)।
বাংলাদেশ বাণিজ্য দফতর আগেই জানিয়েছিল যে মোট ৩৯৫০ মেট্রিক টন ইলিশ পাঠাবে এপার বাংলায়। তাই প্রায় ৭৯টি সংস্থাকে এই মাছ রফতানির দায়িত্বও দিয়েছিল তাঁরা। সেই প্রতিশ্রুতি পূরণ করতে বৃহস্পতিবার প্রথম ধাপে ইলিশ পাঠাল তারা (Padma hilsa entered in West Bengal)।
পেট্রাপোল কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ফিরোজ মণ্ডল জানিয়েছেন, বাংলায় প্রথম পদ্মার ইলিশ এই প্রথম ঢুকল। এখন নটি গাড়ি এসেছে। পরে আরও তিনটে গাড়ি আসার কথা রয়েছে। এখনও পর্যন্ত প্রায় ৪৫ টন মাছ এসেছে।
আগামীকালের মধ্যেই রাজ্যের একাধিক বাজারে পৌঁছে যাবে পদ্মার ইলিশ।
আরও পড়ুন: কুনকি হাতির পুজোয় মাতল ডুয়ার্স, দেখুন ভিডিও