Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূলে পুরনো ব্যবস্থা ফিরল, জেলাওয়াড়ি দায়িত্ব নেতা-মন্ত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর বিধানসভা ভোটের বেশ কয়েক মাস আগে সাংগঠনিক ব্যবস্থায় বড় বদল করেছিল তৃণমূল (TMC)। সেখানে জেলাভিত্তিক (District Wise) পর্যবেক্ষক ব্যবস্থা (Observer System) তুলে দেওয়া হয়েছিল। সেই সময়ে দেখা গিয়েছিল একা শুভেন্দু

তৃণমূলে পুরনো ব্যবস্থা ফিরল, জেলাওয়াড়ি দায়িত্ব নেতা-মন্ত্রীদের

শেষ আপডেট: 17 March 2023 15:23

দ্য ওয়াল ব্যুরো: ২০২১-এর বিধানসভা ভোটের বেশ কয়েক মাস আগে সাংগঠনিক ব্যবস্থায় বড় বদল করেছিল তৃণমূল (TMC)। সেখানে জেলাভিত্তিক (District Wise) পর্যবেক্ষক ব্যবস্থা (Observer System) তুলে দেওয়া হয়েছিল। সেই সময়ে দেখা গিয়েছিল একা শুভেন্দু অধিকারীর হাতেই ছিল অন্তত সাতটি জেলা। শুভেন্দু এখন অতীত। পঞ্চায়েত ভোটের আগে আংশিক হলেও সেই পুরনো ব্যবস্থা ফিরল তৃণমূলে।

শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের বাড়িতে বৈঠক ডেকেছিলেন। সেখানে সমস্ত বিধায়ক, কয়েকজন সাংসদ, গণসংগঠনের নেতাদের ডেকেছিলেন দিদি। সেই বৈঠকেই কয়েকজন নেতাকে কিছু কিছু জেলা দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে অবশ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, এটা ঠিক পর্যবেক্ষক ব্যবস্থা বা অবজার্ভার সিস্টেম নয়। তবে হ্যাঁ, জেলা ধরে কিছু কিছু নেতাকে সুনির্দিষ্টভাবে দেখার কথা বলা হয়েছে।

উদাহরণ দিতে গিয়ে চন্দ্রিমা বলেছেন, অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে বর্ধমান, নদিয়া ও দার্জিলিং জেলার। ববি হাকিমকে হাওড়া ও হুগলি দেখতে বলা হয়েছে। জঙ্গলমহলের দুই জেলা বাঁকুড়া, পুরুলিয়া ও তাঁর নিজের জেলা পশ্চিম বর্ধমানের ভার পড়েছে মলয় ঘটকের কাঁধে।

তৃণমূলে যখন ভরপুর পর্যবেক্ষক ব্যবস্থা চালু ছিল যাঁরা বড় বড় দায়িত্বে ছিলেন তাঁদের অনেকেই এখন হয় তৃণমূলে নেই নইলে রাজনীতি থেকেই অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছেন। তবে এবারে উল্লেখযোগ্য সংযোজন হল তাপস রায়ের নাম। বরানগরের বিধায়ক তাপসকে দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব দেওয়া হয়েছে। যা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নিজের জেলা।

এদিন সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হয়, বীরভূম কে দেখবেন? কারণ এই জেলার সভাপতি অনুব্রত মণ্ডল সিবিআইয়ের পর ইডি হেফাজতে। তাছাড়া বাংলাতেও তাঁকে রাখা হয়নি। স্বাভাবিকভাবেই কৌতূহল ছিল বীরভূম নিয়ে। চন্দ্রিমা বলেন, ‘দিদি তো আগেই বলেছেন, তিনি নিজেই বীরভূম দেখবেন।’

খেয়াল করলে দেখা যাবে, যে যে জেলায় নতুন মোড়কে পুরনো পর্যবেক্ষক ব্যবস্থা তৃণমূলে ফিরল সেসব জেলায় নানান কারণে শাসকদল কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। যেমন হুগলির দুই নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ দুর্নীতি মামলায় জেলে। সেখানে নির্দিষ্ট দায়িত্ব দেওয়া হয়েছে ববিকে। আবার জঙ্গলমহলের বাঁকুড়া, পুরুলিয়ায় যেখানে গত উনিশের ভোট থেকেই তৃণমূলের খারাপ ফল হচ্ছে সেখানে পাঠানো হয়েছে মলয় ঘটককে। দক্ষিণ দিনাজপুরের দায়িত্ব পেয়েছেন তাপস রায়।

পর্যবেক্ষক ব্যবস্থা ফিরিয়ে তৃণমূল পুরনো সাংগঠনিক শক্তিতে ফিরবে কিনা সেটা সময় বলবে। তবে অনেকেই বলছেন, জেলাভিত্তিক দায়িত্ববিন্যাস হয়েছে সুচিন্তিতভাবেই।

কুন্তলের টাকা গেছে টলিউডের অনেকের কাছে, আদালতে বড় দাবি ইডির


```