Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

নিশীথের রক্ষাকবচের আবেদন খারিজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারে রইল না বাধা

খুনের চেষ্টার মামলা আগেই রুজু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক।

নিশীথের রক্ষাকবচের আবেদন খারিজ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারে রইল না বাধা

শেষ আপডেট: 4 January 2024 19:54

দ্য ওয়াল ব্যুরো: খুনের চেষ্টার মামলা আগেই রুজু হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। ওই মামলায় রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক।

বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ। আদালত রক্ষা কবচ খারিজ করে দেওয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রেফতারি নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শুরু হয়েছে। যদিও এ ব্যাপারে বিজেপি বা নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

আদালত সূত্রের খবর,  ২০১৮ সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর গুলি চালানোর অভিযোগ ওঠে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। পুলিশে দায়ের করা অভিযোগে জানানো হয়, নিশীথ প্রামাণিকের নির্দেশেই ওই ব্যক্তিকে গুলি চালানো হয়েছিল। ওই ঘটনায় নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৩০৭, ২২৬ ধারায় মামলা রুজু করা হয়। এ ব্যাপারে নিশীথের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছিল।

এরপরই রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বেঞ্চ তাঁর রক্ষা কবচের আবেদন খারিজ করে দেওয়ায় গ্রেফতারের ক্ষেত্রে পুলিশের আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী অদিতিশঙ্কর চক্রবর্তী। মামলার পরবর্তী শুনানি হবে ২২ জানুয়ারি। তার আগে চাইলে পুলিশ নিশীথকে গ্রেফতার করতে পারে বলেও জানান তিনি। 


```