Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

এনআইএ পৌঁছে গেল দত্তপুকুরের বিস্ফোরণস্থলে, পুলিশের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণের ২৭ ঘণ্টা পর দত্তপুকুরের মোষপোলে বেআইনি বাজি কারখানার ধ্বংসস্তূপে পৌঁছল এনআইএর গোয়েন্দা দল (NIA at Duttapukur Blast)। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে। বিজেপির রাজ

এনআইএ পৌঁছে গেল দত্তপুকুরের বিস্ফোরণস্থলে, পুলিশের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা

শেষ আপডেট: 29 August 2023 11:28

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বিস্ফোরণের ২৭ ঘণ্টা পর দত্তপুকুরের মোষপোলে বেআইনি বাজি কারখানার ধ্বংসস্তূপে পৌঁছল এনআইএর গোয়েন্দা দল (NIA at Duttapukur Blast)। ঘটনাস্থল ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন স্থানীয় মানুষদের সঙ্গে।

বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারের লেখা চিঠির ভিত্তিতেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনার তদন্তে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA at Duttapukur Blast)। রবিবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহকে চিঠি লিখেছিলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। ঘটনার পর থেকেই বাম, কংগ্রেস, আইএসএফ এক জোটে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন। সেই মতোই সোমবার দুপুর পৌনে দুটো নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় এনআইএর টিম।

দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে সোমবারই জোড়া জনস্বার্থ মামলা দায়ের হয়। অবিলম্বে রাজ্য পুলিশের হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআই ও এনআইএ-র হাতে তুলে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার আবেদন জানানো হয়। মামলাটি গ্রহণ করে বেঞ্চ। মঙ্গলবার সকালে এই মামলার শুনানি হবে।

এদিন বিজেপি এবং সিপিএম এর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। মামলাকারীর আইনজীবীর অভিযোগ, বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতাদের জড়িত থাকার প্রমাণ স্পষ্ট। রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তাঁরা প্রভাবিত হতে পারেন। নষ্ট করে দেওয়া হতে পারে বিস্ফোরণ কাণ্ডের বহু তথ্য। তাই সিবিআই ও এনআইএ-র য়তো কেন্দ্রীয় বা জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা জরুরি। শুনানির আগেই এদিন ঘটনাস্থলে পৌঁছে যায় এনআইএর দল।

তার আগে সোমবার সকালেই রাজ্য পুলিশের ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করে। দীর্ঘ সময় ফরেনসিক বিশেষজ্ঞরা বিস্ফোরণস্থলে ছিলেন। রবিবার বিস্ফোরণের পরে ধ্বংসস্তূপ থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করে পুলিশ। সোমবার নতুন করে ফরেনসিক বিভাগের আধিকারিকরা বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করেন। মূলত কী ধরনের বিস্ফোরক দ্রব্য বাজি কারখানায় মজুত ছিল তা খতিয়ে দেখেন এনআইএ ও ফরেনসিক আধিকারিকরা।

আরও পড়ুন: দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে সিবিআই ও এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে জোড়া জনস্বার্থ মামলা


```