Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হরিহরপাড়ায় স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী, পলাতক ষড়যন্ত্রকারী প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শুক্রবার বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যুর পরে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মৃতের নাম আসাদুল শেখ

হরিহরপাড়ায় স্বামী খুনে অভিযুক্ত স্ত্রী, পলাতক ষড়যন্ত্রকারী প্রেমিক

শেষ আপডেট: 29 May 2020 14:39

দ্য ওয়াল ব্যুরো: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় শুক্রবার বিষক্রিয়ায় এক ব্যক্তির মৃত্যুর পরে খুনের অভিযোগ উঠল তাঁর স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছে পুলিশ। মৃতের নাম আসাদুল শেখ (৪২)। বিবাহ বহির্ভূত সম্পর্কের মাঝে ‘কাঁটা হয়ে’ দাঁড়ানোর জন্য প্রেমিকের সঙ্গে যড়যন্ত্র করে পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে হত্যার অভিযোগ উঠেছে হরিহারপাড়া দক্ষিণপাড়ায়। ঘটনার পর অভিযুক্ত প্রেমিক ইদ্রিস খাঁ এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে হরিহরপাড়া থানার পুলিশ অভিযুক্ত স্ত্রী রোজফা বিবিকে আটক করেছে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে কেরলে নির্মাণ শিল্পে শ্রমিকের কাজ করতেন আসাদুল। লকডাউনের জেরে বিভিন্ন রাজ্য থেকে যখন শ্রমিকরা ঘরে ফেরা শুরু করেন তখন আসাদুলও ফিরে আসেন। তিনি ঈদের একদিন পরে বাড়িতে আসেন। আসাদুল ফিরে আসায় বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে নিয়ে যেতে অসুবিধা হচ্ছিল রোজফা বিবি ও ইদ্রিশ খাঁর। তাই এদিন প্রেমিক ইদ্রিসের সঙ্গে পরামর্শ করে পানীয়ের মধ্যে বিষ মিশিয়ে স্বামীকে খাইয়ে দেয় রোজফা। মুহূর্তের মধ্যেই তাঁর শারীরিক অবস্থা সঙ্কটজনক হলে বাড়ি ছেড়ে পালায় ইদ্রিস খাঁ। আসাদুলকে স্থানীয় হরিহারপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার ফলে আসাদুলের চার সন্তান কার্যত অথৈ জলে পড়ে গেল। অভিযুক্ত ইদ্রিস খাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

```