Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ

ফের জাঁকিয়ে শীত শহরে, শনিবার থেকেই হুহু করে নামবে পারদ

দ্য ওয়াল ব্যুরো: ফের জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে একলাফে বেশ অনেকটাই পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্র

ফের জাঁকিয়ে শীত শহরে, শনিবার থেকেই হুহু করে নামবে পারদ

শেষ আপডেট: 10 January 2020 14:03

দ্য ওয়াল ব্যুরো: ফের জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে একলাফে বেশ অনেকটাই পারদ পতনের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রা অনেকটাই কমবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। শুক্রবার শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। তবে এদিন রাত থেকেই পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একলাফে প্রায় ৪ ডিগ্রি পারদ কমে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসে।  পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা যেমন পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।  বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হাল্কা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আকাশ ছিল মেঘলা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে উত্তুরে হাওয়া প্রবেশের পথে বাধা রয়েছে। সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। সব মিলিয়ে গত কয়েকদিন উত্তরের পার্বত্য অঞ্চল থেকে হিমশীতল হাওয়া প্রবেশ করেনি ভূখণ্ডে। ফলে কমে গিয়েছিল শীতের প্রভাব। আমেজ থাকলেও পৌষ মাসের হাড়কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারেনি শহরবাসী। হাওয়া অফিসও সেই সময়ে পূর্বাভাস দিয়েছিল যে জাঁকিয়ে শীতের প্রভাব বোধহয় এবার শেষ হয়েছে। তবে নতুন করে দেওয়া পূর্বাভাস আশার বাণী শুনিয়েছে আলিপুর। পৌষ সংক্রান্তিতে বঙ্গবাসী যে জমিয়ে শীত উপভোগ করবেন সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। কলকাতায় শনিবার থেকে তাপমাত্রা ঘোরাফেরা করবে ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রাতের দিকে তাপমাত্রা আরও কমতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে শনিবার সকাল থেকেই ঘন কুয়াশার প্রভাব থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। তবে উত্তরের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গে জাঁকিয়ে ঠান্ডাও পড়বে। দার্জিলিং এবং সিকিমের পাশাপাশি জলপাইগুড়িতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

```