Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শুভেন্দুর খাসতালুকে মিছিল পাল্টা মিছিলের ডাক, বুধ-বৃহস্পতি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা

  দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজনীতির পারদ সপ্তমে পৌঁছে গেল। একে তো শুভেন্দু আর দিলীপ ঘোষ মঙ্গলবার জনসভা করবেন বর্ধমানের কেতুগ্রামে। যেখান কার দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সভা

শুভেন্দুর খাসতালুকে মিছিল পাল্টা মিছিলের ডাক, বুধ-বৃহস্পতি শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা

শেষ আপডেট: 21 December 2020 14:55

  দ্য ওয়াল ব্যুরো: শুভেন্দু অধিকারী বিজেপি যোগ দেওয়ার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই রাজনীতির পারদ সপ্তমে পৌঁছে গেল। একে তো শুভেন্দু আর দিলীপ ঘোষ মঙ্গলবার জনসভা করবেন বর্ধমানের কেতুগ্রামে। যেখান কার দায়িত্বে রয়েছেন অনুব্রত মণ্ডল। সেই সভা নিয়ে যখন রাজনৈতিক চর্চা শুরু হযেছে তখন বুধবার কাঁথিতে মহামিছিল ডেকেছে তৃণমূল। কালক্ষেপ না করে বৃহস্পতিবার ওই কাঁথিতেই পাল্টা মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু। তৃণমূল সূত্রে খবর, কাঁথির মিছিলে নেতৃত্ব দেবেন চার নেতা। তারা কারা? প্রবীণ সাংসদ সৌগত রায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং রামনগরের বিধায়ক অখিল গিরি। রাজনৈতিক মহলের মতে, এই তালিকাটাই তাত্‍পর্যপূর্ণ। কাদের কাঁথিতে পাঠাচ্ছে তৃণমূল? রামনগরের বিধায়ক অখিল গিরি, যাঁর সঙ্গে তৃণমূলে থাকাকালীন শুভেন্দুর অবস্থান ছিল উল্টো মেরুর। সৌগত রায় সমঝোতার সেতু বন্ধন করার চেষ্টা করেছিলেন। পরে শুভেন্দু দল ছাড়ায় বলেছিলেন বিশ্বাসঘাতক। নন্দীগ্রামে ১০নভেম্বর তৃণমূল যে পাল্টা সভা করেছিল তার অন্যতম বক্তা ছিলেন ফিরহাদ। নাম না করে বলে এসেছিলেন মিরজাফর। সব শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপ্যালিটির বাইরে আলু বেচতিস। দেখা যাচ্ছে তৃণমূলে যাঁরা শুভেন্দু বিরোধী হিসেবে পরিচিত তাঁরাই যাচ্ছেন তাঁর ঘরের মাঠে মিছিলে। বৃহস্পতিবার কাঁথি শহরেই পাল্টা মিছিল করবে বিজেপি। হোম গ্রাউন্ডে নেতৃত্ব দেবেন শুভেন্দু। ২৪ ঘণ্টার মধ্যেই কাঁথির মানুষ চাক্ষুষ করবেন কার মিছিলে কত লোক হল। ভোট এখনও পাঁচ মাস দেরি। তার আগেই বাংলার রাজনৈতিক উত্তাপ চড়চড় করে চড়তে শুরু করেছে।

```