Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পাণ্ডবেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিস ভাঙচুর, আগুন

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মারামারি এবং সেখান থেকে থেকে পার্টি অফিস ভাঙচুর এমনকি আগুন লাগানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। ঘটনার সূত্র

পাণ্ডবেশ্বরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পার্টি অফিস ভাঙচুর, আগুন

শেষ আপডেট: 4 August 2020 08:34

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর। গোষ্ঠীদ্বন্দ্ব থেকে মারামারি এবং সেখান থেকে থেকে পার্টি অফিস ভাঙচুর এমনকি আগুন লাগানোর অভিযোগ পর্যন্ত উঠেছে। ঘটনার সূত্রপাত আজ মঙ্গলবার সকালে পাণ্ডবেশ্বরের মহল এলাকায়। স্থানীয় তৃণমূল নেতা শেখ মুন্না বলেন, “আজ সকালে আমাদের পার্টি অফিসের বাইরে বেশ কয়েকটি কয়লার ডিওর (ডেলিভারি অর্ডার) গাড়ি দাঁড়ায়। আমরা শুধু ওই গাড়ির মালিকদের বলতে গিয়েছিলাম এলাকায় যখন বৈধ কয়লার কারবার চলছে তখন সেই কাজে মহাল গ্রামের কয়েক জন বেকার যুবককে সুযোগ দেওয়া হোক।” তাঁর অভিযোগ, শুধু এইটুকু বলার পরেই মহাল গ্রামের পাশের দান্যগ্রাম থেকে বেশ কয়েক জন গুন্ডা এসে অতর্কিতে তাঁদের মারধর করে। ওই বাহিনী তাঁদের পার্টি অফিস ভাঙচুর করে এমনকি আগুন ধরিয়ে দেয় নথিপত্রে। শেখ মুন্নার অভিযোগ, “এই ঘটনায় নেতৃত্ব দেন সিপিএম থেকে দলে আসা মুনির মণ্ডল। এই মুনির মণ্ডল বাম আমলে সিপিএম করতেন এবং এলাকায় বালি ও কয়লার অবৈধ কাজ কারবার করতেন। এখন তৃণমূলে এসেও একই কাজ করে চলেছেন। এমনকি তিনি এখন এলাকার দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা।” এলাকার আর এক তৃণমূল কর্মী আলাউদ্দিন শেখ অভিযোগ করেন, “এলাকায় যত রকমের অবৈধ কার্যকলাপ সবই মুনির মণ্ডলের নির্দেশে হয়। তৃণমূল দল করেও আজ আমরা আক্রান্ত লাল তৃণমূলের কাছে।” অভিযুক্ত মুনির মণ্ডলের সঙ্গে এই বিষয়ে ফোনে কথা বলা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যা কারণ বর্তমানে আমি নিজস্ব কাজে দুর্গাপুরে রয়েছি।” তিনি পাল্টা অভিযোগ করে বলেন, “যাঁরা আমার বিরুদ্ধে অভিযোগ করছেন তাঁরা নিজেরাই পার্টি অফিস ভাঙচুর করেছেন। এখন আমার মিথ্যা বদনাম করার চেষ্টা করছেন।” ইসিএল থেকে ‘ডেলিভারি অর্ডার’ নিয়ে গাড়ি কয়লা আনতে যায় নির্দিষ্ট খনিতে। তবে সেই কয়লা কোন শ্রমিক গাড়িতে তুলবেন তা নিয়েই এখানে দ্বন্দ্ব বাধে বলে সূত্রের খবর। অভিযোগ ও পাল্টা অভিযোগে যখন তৃণমূলের অন্দর সরগরম তখন ঘটনাস্থলে পৌঁছেছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পরিস্থিতি এখন স্বাভাবিক। পাণ্ডবেশ্বরে রাজনৈতিক অশান্তি নতুন ব্যাপার নয়। কখনও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আবার কখনও তৃণমূল বনাম বিজেপির লড়াই এখানে লেগেই আছে। এ বছরের গোড়াতেও মকর উৎসব নিয়ে দুই দলের সংঘর্ষ বেধেছিল। তাতে দলের তিন জন কর্মী আহত হয়েছিলেন বলে অভিযোগ করেছিল তৃণমূল। বিজেপি পাল্টা অভিযোগ করে বলে, তাদের কর্মীদের বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের লোকজন। এবার অবশ্য তৃণমূল বনাম তৃণমূল লড়াই।

```