Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তিন দিনে তিনটি দুর্ঘটনা, দক্ষিণ দমদমের প্রমোদনগরে পথ অবরোধ

দ্য ওয়াল ব্যুরো: একের পর দুর্ঘটনায় নাজেহাল হয়ে শেষ পর্যন্ত প্রমোদনগর এলাকায় রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ও চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল। প্রত্য

তিন দিনে তিনটি দুর্ঘটনা, দক্ষিণ দমদমের প্রমোদনগরে পথ অবরোধ

শেষ আপডেট: 6 July 2020 10:46

দ্য ওয়াল ব্যুরো: একের পর দুর্ঘটনায় নাজেহাল হয়ে শেষ পর্যন্ত প্রমোদনগর এলাকায় রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা। উত্তর চব্বিশ পরগনার দক্ষিণ দমদম পুরসভার তিন নম্বর ও চার নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে রাস্তা বেহাল। প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে কিন্তু সে ব্যাপারে কারও কোনও হেলদোল নেই। তাই তাঁরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দেন। স্থানীয় বাসিন্দা আবুল খান বলেন, “এই রাস্তায় হাঁটাচলা করা যায় না। আমরা বাজার করতে যেতে পারি না। এলাকার জনপ্রতিনিধিরা যদি আমাদের জন্য কিছু না করেন তা হলে আমরা কী করব? যতক্ষণ না রাস্তা সারানো হচ্ছে ততক্ষণ অবরোধ চলবে।” এই রাস্তাটি দিল্লি রোডের সঙ্গে যুক্ত। বরাহনগর যাওয়ার জন্য এলাকার লোকজন এই রাস্তা ব্যবহার করেন। এখান দিয়ে পণ্যবাহী ভারী গাড়ি যাতায়াত করে। তারপরেও রাস্তাটি সারাতে প্রশাসন উদ্যোগী হচ্ছে না বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এলাকার বাসিন্দা পীযূষ দাস বলেন, “এখানে পাইপলাইন বসেছে প্রায় ৬ মাস হয়ে গেল। তারপর থেকেই রাস্তার এই অবস্থা। আমরা বহু জায়গায় রাস্তা সারানোর ব্যাপারে আবেদন করেছি। কয়েক মাস আগে লকডাউন শুরু হল। এখন বর্ষা নেমে গেছে। প্রত্যেক দিন দুর্ঘটনা ঘটছে। আমি বাইক নিয়ে পড়ে গিয়ে আহত হয়েছি। পা মচকে গেছে। আজ (সোমবার) সকালে এক জন পড়ে গিয়ে পা ভেঙেছেন। এখন তিনি হাসপাতালে ভর্তি। আড়াই মাসের শিশুকে কোলে করে নিয়ে যাওয়ার সময় এক ভদ্রমহিলা পড়ে গেলেন কাল (রবিবার) সকালে। তিনি পিছন দিকে পড়ে যাওয়ায় কোমরে আঘাত পেয়েছেন। সামনের দিকে পড়লে বাচ্চাটির বড় বিপদ হতে পারত। প্রতি নিয়ত এই দুর্ঘটনা আমরা আর বরদাস্ত করতে পারছি না।” এদিন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তাঁরা রাস্তা আটকে দেন। তাতে পণ্যবাহী বহু গাড়ি আটকে পড়ে। এই রাস্তা দিয়ে মেট্রো রেলের কারসেডগামী বহু লরি যাতায়াত করে। সেগুলি আটকে পড়ে। সাড়ে এগারোটা থেকে ঘণ্টাখানেক অবরোধ চলার পরে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখনে যান দু’জন প্রাক্তন কাউন্সিলর। তাঁরা এলাকার লোকজনের অভিযোগ ও দাবির কথা শোনেন। রাস্তা সারানোর ব্যাপারে তাঁদের আশ্বস্ত করেন। একটা নাগাদ অবরোধ উঠে যায়। দক্ষিণ দমদম পুরসভার প্রশাসক হারিন্দর সিং বলেন, “ওই রাস্তাটি এর আগের পুরসভা অনেক বার ঠিক করে দিয়েছিল। কিন্তু মেট্রো রেলের ডাম্পার-সহ ভারী ভারী গাড়ি যাওয়ার ফলে রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। স্থানীয় মানুষের ক্ষোভ আছে, থাকবে। আমরা মেট্রো রেলের কাছে দাবি জানিয়েছি রাস্তাটিকে সারানোর জন্য যেহেতু ওরাই এটি বেশি ব্যবহার করে।”

```