Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হলফনামায় তথ্য গোপনের অভিযোগ! মেদিনীপুরের তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি বিজেপির‘১৫ বছরের অচলাবস্থা কাটানোর সুবর্ণ সুযোগ!’ নববর্ষের শুভেচ্ছাবার্তায় তৃণমূল সরকারকে তোপ মোদীরঅভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কার

উত্তুরে হাওয়া ঢুকতেই নামল তাপমাত্রা, আমেজ ফিরলেও শীত নয়, পূর্বাভাস আলিপুরের

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার। সেই পূর্বাভাস মেনেই গত দু’দিনে প্রায় ৪ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা। মূলত উত্তুরে হাওয়া ঢোকার ফলেই এই পারদ পতন হয়েছে। আগামী দু’দিন ফের কিছুটা তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আলিপুর।

উত্তুরে হাওয়া ঢুকতেই নামল তাপমাত্রা, আমেজ ফিরলেও শীত নয়, পূর্বাভাস আলিপুরের

শেষ আপডেট: 13 January 2021 04:03

দ্য ওয়াল ব্যুরো: পূর্বাভাস ছিল মঙ্গলবার থেকে তাপমাত্রা কমার। সেই পূর্বাভাস মেনেই গত দু’দিনে প্রায় ৪ ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা। মূলত উত্তুরে হাওয়া ঢোকার ফলেই এই পারদ পতন হয়েছে। আগামী দু’দিন ফের কিছুটা তাপমাত্রা কমবে বলেই জানিয়েছে আলিপুর। তবে তারপর থেকে ফের বাড়বে তাপমাত্রা। যদিও শীতের আমেজ ফিরলেও শীত আর বঙ্গে পড়বে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৫ শতাংশ ও সর্বনিম্ন পরিমাণ ৫১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় একটুও বৃষ্টি হয়নি। আবহাওয়া দফতর জানিয়েছে, গত সপ্তাহ থেকে উত্তুরে হাওয়া আটকে ছিল পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই অবস্থায় পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প বাড়ছিল বাতাসে। তাই তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা ওপরেই ছিল। কিন্তু গত দু’দিনে পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় ফের উত্তুরে হাওয়া ঢুকছে রাজ্যে। আর তারফলেই তাপমাত্রা কমছে। সেইসঙ্গে সকালের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। বেলা বাড়লে অবশ্য কুয়াশা কাটছে। তবে গত কয়েক দিন ধরে আকাশ মেঘলা থাকছে। তাপমাত্রা কমায় শীতের আমেজ এলেও শীত আর ফিরবে না বলেই জানিয়েছে আলিপুর। আগামী দু’দিন আরও কিছুটা তাপমাত্রা কমবে। তবে ১৩-১৪ ডিগ্রির উপরেই তা থাকবে। শুক্রবারের পর থেকে ফের বাড়বে তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে তাপমাত্রা খানিকটা কমবে। বিশেষ করে পাহাড়ি এলাকায় শীতের আমেজ ভালই থাকবে। ফলে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গ বাসী আরও কিছুদিন শীতের আমেজ উপযোগ করতে পারবেন। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ ভারতে আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু, পন্ডিচেরি-সহ বেশ কিছু রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা কমেছে। উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশায় মোড়া থাকবে উত্তর-পশ্চিম ভারত এবং পূর্ব ভারতের বেশ কিছু রাজ্য।

```