Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ছাত্রদের চুলে লাল-নীল-বেগুনি রঙের বাহার, কাঁচি চালালেন মাস্টারমশাই

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুরু হয়েছিল মুর্শিদাবাদের ফারাক্কা দিয়ে। মাঝে বীরভূম হয়ে এবার তা হুগলিতে এসে পড়ল। ছাত্রদের চুলে রঙের বাহার। অনেক বলেও লাভ না হওয়ায় মাস্টারমশাই হাতে তুলে নিলেন কাঁচি। কেটে দিলেন ছাত্রদের লাল-নীল-সবুজ-বেগুনি চুল। বুধব

ছাত্রদের চুলে লাল-নীল-বেগুনি রঙের বাহার, কাঁচি চালালেন মাস্টারমশাই

শেষ আপডেট: 27 November 2019 12:04

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: শুরু হয়েছিল মুর্শিদাবাদের ফারাক্কা দিয়ে। মাঝে বীরভূম হয়ে এবার তা হুগলিতে এসে পড়ল। ছাত্রদের চুলে রঙের বাহার। অনেক বলেও লাভ না হওয়ায় মাস্টারমশাই হাতে তুলে নিলেন কাঁচি। কেটে দিলেন ছাত্রদের লাল-নীল-সবুজ-বেগুনি চুল। বুধবার একাধিক ছাত্রের চুল কেটে দিলেন হুগলির পাণ্ডুয়ার ক্ষীরকুণ্ডি স্কুলের ভূগোলে শিক্ষক অলোক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, পুজোর পর থেকেই স্কুলে দেখা যায় ছাত্রদের চুলে রঙের বাহার। কারও লাল তো কারও সবজে, কারও চুলে হলুদের আভা তো কারও বেগুনি। বারবার বলেও কাজ না হওয়ায় এদিন নিজে হাতে একাধিক পড়ুয়ার চুল কেটে দেন অলোকবাবু। ওই শিক্ষক বলেন, “এই সব ছেলেরা পড়াশোনার নামে নেই। শুধু স্টাইল করছে। বাড়ির লোকের কথাও শোনে না। অনেকবার বলেছিলাম। শোনেনি। এবার যদি কাজ হয়!” তিনি এও জানিয়েছেন, এখনও সবার চুল কাটা শেষ হয়নি। আরও এমন অনেক ছাত্র আছে। আস্তে আস্তে সবার চুল কাটা হবে।

আরও পড়ুন: ছাত্রদের চুলে বাহারি স্টাইল, কাঁচি হাতে নিলেন হেডস্যার

ক্ষীরকুণ্ডি স্কুলের ক্লাস এইটের ছাত্র অভিজিৎ ভূমিজ বলে, “লাল রঙ করেছিলাম পুজোর সময়ে। আজ স্যার কেটে দিলেন।” তাকে জিজ্ঞেস করা হলে অবশ্য সে জানিয়েছে, আর এমনটা করবে না! এর আগে ছাত্রদের বাহারি চুলের স্টাইলে জেরবার হয়েছিলেন মুর্শিদাবাদের নিউ ফারাক্কা হাইস্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। তবে কাউন্সেলিংয়ের মাধ্যমে ছাত্রদের পথে আনতে চেয়েছিলেন তিনি। ছাত্রদের চুলের স্টাইল ঠিক করতে প্রধান শিক্ষকের অনুরোধে স্কুলে ছুটে আসতে হয় স্থানীয় থানার আইসি, স্কুল পরিদর্শক, অভিভাবকদের। এমনকি ফারাক্কা এলাকার নাপিতদেরও স্কুলে ডেকে পাঠান মনিরুলবাবু। নাপিত সংগঠনকে বলে দেওয়া হয়, কোনও স্কুল ছাত্র সেলুনে গিয়ে চুলে রঙ করে দিতে বললে তাঁরা যেন তা না করেন। এরপর গত সপ্তাহে বীরভূমের লোহারপুরে একটি স্কুলের প্রধান শিক্ষক হাতে কাঁচি নিয়ে ছাত্রদের চুল কেটে সেই ভিডিও ফেসবুকে আপ্লোড করে দেন। এবার পাণ্ডুয়ার স্কুল।

```