Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রেল অবরোধে কেন্দ্রে পৌঁছতেই পারলেন না বহু পরীক্ষার্থী, ফের পরীক্ষা নেবে পিএসসি, ঘোষণা রাজ্যের

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় রেল অবরোধ শুরু করেছিলেন আদিবাসীরা। সেই রেল অবরোধের জেরে আটকে পড়ে বহু ট্রেন। তাতে যেমন একদিকে সমস্যায় পড়েন সাধারণ মানুষ, তেমনই অন্যদিকে আটকে পড়েন পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের

রেল অবরোধে কেন্দ্রে পৌঁছতেই পারলেন না বহু পরীক্ষার্থী, ফের পরীক্ষা নেবে পিএসসি, ঘোষণা রাজ্যের

শেষ আপডেট: 6 December 2020 08:49

দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জায়গায় রেল অবরোধ শুরু করেছিলেন আদিবাসীরা। সেই রেল অবরোধের জেরে আটকে পড়ে বহু ট্রেন। তাতে যেমন একদিকে সমস্যায় পড়েন সাধারণ মানুষ, তেমনই অন্যদিকে আটকে পড়েন পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপের পার্ট ২ পরীক্ষায় বসতে চলা বহু পরীক্ষার্থী। শেষ পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে পৌঁছতেই পারেননি তাঁরা। আর তাই তাঁরা যাতে ফের পরীক্ষায় বসতে পারেন তার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। এই বিষয়ে পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসিকে অনুরোধ করে সরকার। সেই অনুরোধ রেখেছে পিএসসি। এদিন পরীক্ষায় বসতে না পারায় হতাশ হয়ে যান পরীক্ষার্থীরা। বিভিন্ন স্টেশনে হাতে অ্যাডমিট কার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে দেখা যায় অনেককে। তার কয়েক ঘণ্টা পরে স্বরাষ্ট্র দফতরের তরফে একটি টুইট করে বলা হয়, “রেল অবরোধের জন্য শিলিগুড়িতে ক্লার্কশিপ পার্ট ২-এর পরীক্ষা দিতে যে সব পরীক্ষার্থী যেতে পারেননি তাঁদের যাতে দ্বিতীয় সুযোগ দেওয়া হয় সেই আবেদন পিএসসিকে করেছিল পশ্চিমবঙ্গ সরকার। পিএসসি সেই অনুরোধ মেনেছে। আজ যাঁরা পরীক্ষা দিতে পারেননি খুব তাড়াতাড়ি তাঁদের আবার পরীক্ষা নেওয়া হবে।” এদিন আদিবাসীদের বিক্ষোভের মূল দাবি ছিল অন্যান্য ধর্মের মতো সারনা ধর্মকেও একটি ধর্মের বৈধতা দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই দাবি নিয়েই সকাল ৬টা থেকে রেললাইনে দাঁড়িয়ে পড়েন তাঁরা। ডালখোলা, আদিনা-সহ একাধিক জায়গায় আদিবাসী সিঙ্গল অভিযান পার্টির নেতৃত্বে হয় এই বিক্ষোভ। তাঁদের ব্যানারে লেখা ছিল, ‘আদিবাসী হিন্দু নয়, আদিবাসী মুসলিম নয়, আদিবাসী খ্রিস্টান নয়। ২০২১ সালের জনগণনায় আদিবাসীদের জন্য পৃথক ধর্ম আনতে হবে। সারনা ধর্ম।’ এই দাবি তুলেই চাকা বন্ধ করার দাবি তোলেন তাঁরা। শুধুমাত্র রেললাইনই নয়, অবরোধ হয় ৩৪ নম্বর জাতীয় সড়কেও। তার ফলেই গুয়াহাটি-আনন্দবিহার এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার এক্সপ্রেস, অমৃতসর-ডিব্রগুড় এক্সপ্রেসের মতো অনেক দুরপাল্লার ট্রেন আটকে পড়ে। যাঁদের শিলিগুড়িতে পরীক্ষা পড়েছিল তাঁদের অনেকেই এদিন ট্রেনে করে আসছিলেন। তাঁরাও আটকে পড়েন। এত সংখ্যক পরীক্ষার্থী যাতে নিজেদের সুযোগ থেকে বঞ্চিত না হন, তার জন্যই পদক্ষেপ নেয় সরকার। কবে ফের পরীক্ষা হবে তা পিএসসি-র তরফে জানিয়ে দেওয়া হবে বলে জানা গিয়েছে।

```