Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

আসানসোলে কালবৈশাখীতে ভাঙল পাঁচটি বাড়ি, গৃহহীন হয়ে পথে ২৫ জন

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখীর দাপটে রবিবার ভেঙে পড়ল আসানসোল পুর নিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া পাড়ার পাঁচটা বাড়ি। এর ফলে গৃহহীন হয়ে পড়লেন অন্তত ২৫ জন। সারা রাত তাঁরা কার্যত খোলা আকাশের নীচেই কাটিয়েছেন। লকডাউনের ফলে আগেই এই দরিদ্র পরিবারে

আসানসোলে কালবৈশাখীতে ভাঙল পাঁচটি বাড়ি, গৃহহীন হয়ে পথে ২৫ জন

শেষ আপডেট: 11 May 2020 05:36

দ্য ওয়াল ব্যুরো: কালবৈশাখীর দাপটে রবিবার ভেঙে পড়ল আসানসোল পুর নিগমের ৫৯ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া পাড়ার পাঁচটা বাড়ি। এর ফলে গৃহহীন হয়ে পড়লেন অন্তত ২৫ জন। সারা রাত তাঁরা কার্যত খোলা আকাশের নীচেই কাটিয়েছেন। লকডাউনের ফলে আগেই এই দরিদ্র পরিবারের রোজগেরেরা কাজ হারিয়েছেন। এখন তাঁরা শুধু গৃহহীন হলেন না সঙ্গে হারালেন সঞ্চিত খাবারও। রেশনে পাওয়া চাল এখন মাটিতে মিশে গেছে। জ্বালানিও নেই। এই অবস্থায় প্রশাসন তাঁদের পাশে না দাঁড়ালে কী করবেন তাঁরা বুঝে উঠতে পারছেন না। মাথা গোঁজার ঠাঁই নয় বরং এখন তাঁরা খাবারের ব্যবস্থা করার চেষ্টা করছেন। এলাকার কাউন্সিলর মির হাসিম বলেন, “এখন লকডাউন চলছে। এই অবস্থায় কোনও রকম সাহায্য করা খুব মুশকিল। ওঁদের তো শুধু বাড়ি ভাঙেনি সঙ্গে থাকা চাল-ডালও এখন মাটির নীচে। আগে আমরা ওঁদের খাবারের কী ব্যবস্থা করতে পারি দেখি। জেলাশাসককে জানাব ওঁদের সমস্যার কথা।” কালবৈশাখীর দাপটে রবিবার শহরের বিভিন্ন জায়গায় গাছ পড়ে গিয়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ঝড়ের সঙ্গে ভয়ঙ্কর শব্দে বাজ পড়তে থাকে। দিনভর তীব্র দহনের পরে বিকেলের শিলাবৃষ্টি অনেকটাই স্বস্তি এনে দিয়েছিল আসানসসোলে। বৃষ্টি শুরু হতে আসানসোল উত্তর থানার শেরতলাবের দুই কিশোর মহম্মদ তৌফিক ও মহম্মদ আফরোজ আলম বৃষ্টির জলে স্নান করতে বাড়ি থেকে কিছু দূরে চলে যায়। সেই সময় বাজ পড়লে দু’জনেই অচৈতন্য হয়ে পড়ে। পুলিশ ও এলাকার বাসিন্দারা তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান। মহম্মদ তৌফিককে (১৫) চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আফরোজকে হাসপাতালে ভর্তি করে নেওয়া হয়। তার চিকিৎসা চলছে।

```