Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

ঘাটালে করোনায় আক্রান্ত অ্যাম্বুল্যান্স চালক, কোয়ারান্টাইনে ১৪, নমুনা পরীক্ষার দাবিতে সুপারের কাছে নার্সরা

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। যে ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে তিনি ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাড়ির আশপাশের সমস্ত লোককে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ

ঘাটালে করোনায় আক্রান্ত অ্যাম্বুল্যান্স চালক, কোয়ারান্টাইনে ১৪, নমুনা পরীক্ষার দাবিতে সুপারের কাছে নার্সরা

শেষ আপডেট: 24 April 2020 10:01

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের এক ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। যে ব্যক্তির শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে তিনি ঘাটালের ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাড়ির আশপাশের সমস্ত লোককে জানিয়ে দেওয়া হয়েছে যে কেউ বাড়ি থেকে বের হতে পারবেন না। বৃহস্পতিবার রাত থেকেই ১৩ নম্বর ওয়ার্ড স্যানিটাইজ করা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম মেদিনীপুরের জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন যে কয়েক দিন আগেই এক ব্যক্তির লালারসের নমুনা পাঠানো হয়েছিল। তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। তাঁকে মেছোগ্রামে লেভেল থ্রি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ বোধ করায় ওই ব্যক্তি প্রথমে ঘাটাল হাসপাতালে যান। সেখানে তিনি মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর শরীরে করোনাভাইরাসের উপসর্গ মেলায় তাঁকে মেদিনীপুরের আয়ুশ হাসপাতালে ভর্তি করা হয় দিন তিনেক আগে। সেখান থেকেই তাঁর লালারসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। ঘাটাল হাসপাতালে যে ১৪ জন তাঁর সঙ্গে একই ওয়ার্ডে ছিলেন তাঁদের সকলকে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। মেল মেডিসিন বিভাগের নার্সিং স্টাফরা বৃহস্পতিবার হাসপাতাল সুপারের কাছে গিয়ে দাবি করেন যে তাঁদেরও করোনার টেস্ট করাতে হবে। আক্রান্ত ব্যক্তি অ্যাম্বুল্যান্সের ড্রাইভার। কিছুদিন আগে তিনি দিল্লি থেকে রোগী আনতে গিয়েছিলেন। সেখান থেকেই সংক্রামিত হয়েছেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে সরকারি ভাবে এখনও এব্যাপারে কিছু জানানো হয়নি। এই ক’দিনে তিনি কার কার সঙ্গে মেলামেশা করেছেন তাও খতিয়ে দেখা হচ্ছে।

```