Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পূর্ব বর্ধমানের মহম্মদ তালহা উচ্চমাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয়, সত্যজিৎ- ফেলুদার ভক্ত পড়াশোনার বাইরে ভালবাসে ঘুমোতে

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তার পূর্ব বর্ধমানে। হুগলির স্কুল থেকে সে দিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিকের ফল বের হতেই দেখা গিয়েছে ৪৯৮ নম্বর পেয়েছে মহম্মদ তালহা। উচ্চমাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে সে। এই খবর পেতেই বাড়িতে খুশির আমেজ। ম

পূর্ব বর্ধমানের মহম্মদ তালহা উচ্চমাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয়, সত্যজিৎ- ফেলুদার ভক্ত পড়াশোনার বাইরে ভালবাসে ঘুমোতে

শেষ আপডেট: 17 July 2020 15:56

দ্য ওয়াল ব্যুরো: বাড়ি তার পূর্ব বর্ধমানে। হুগলির স্কুল থেকে সে দিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। আর উচ্চমাধ্যমিকের ফল বের হতেই দেখা গিয়েছে ৪৯৮ নম্বর পেয়েছে মহম্মদ তালহা। উচ্চমাধ্যমিকে সম্ভাব্য দ্বিতীয় হয়েছে সে। এই খবর পেতেই বাড়িতে খুশির আমেজ। মহম্মদ তালহার বাড়ি পূর্ব বর্ধমানের সরাইটিকর গ্রামে। সে পড়াশোনা করেছে উদয়নারায়ণপুরের খালাতপুর গ্রামের আল আমিন মিশনে। সেখানেই আবাসিক হিসেবে থেকে পড়াশোনা করত তালহা। তবে সে পরীক্ষা দিয়েছে হুগলি জেলার মুক্তারপুর হাইস্কুল থেকে। বাবা খলিল আহমেদ স্কুল শিক্ষক। মা ফারহানা বেগম গৃহবধূ। একটি ছোট ভাইও আছে তালহার। ভাল পড়াশোনার জন্য ছোটবেলা থেকেই আল আমিন মিশনে থাকত মহম্মদ তালহা। তার এই ফলের জন্য মিশনের শিক্ষকদের ধন্যবাদ দিচ্ছে তালহা। তার মতে শিক্ষকরা প্রত্যেকের জন্য যা যত্ন নিয়েছেন তার ফলেই এই রেজাল্ট হয়েছে। এছাড়া বাবা-মাও তাকে ছোট থেকেই উৎসাহিত দিয়ে এসেছে। তাই মা-বাবাকেও ধন্যবাদ জানিয়েছে সে। উচ্চমাধ্যমিকে অঙ্ক, ফিজিক্স ও কেমিস্ট্রিতে ১০০ করে পেয়েছে তালহা। আর বাংলা, ইংরেজিতে পেয়েছে ৯৯ করে। ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। তাই পরবর্তীকালে ডাক্তারি পড়তে চায় সে। তারজন্যই প্রস্তুতি নিয়েছে তালহা। পড়ার বাইরে গল্পের বই পড়তে খুব ভালবাসে মহম্মদ তালহা। প্রিয় লেখক সত্যজিৎ রায়। প্রিয় চরিত্র ফেলুদা। ইতিমধ্যেই ফেলুদার প্রায় সব গোয়েন্দা গল্প তার পড়া। আর পড়াশোনার পাশে ঘুমোতে খুব ভালবাসে তালহা। যখনই সুযোগ পায়, তখনই ঘুমিয়ে নেয় সে। বাড়ি হোক, কি আল আমিন মিশন, সব জায়গাতেই এই রুটিন চলে তার।

```