Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

#Breaking: বহিরাগতদের ছোঁড়া পাথরে এ বার আহত এক ডাক্তারি পড়ুয়া

দ্য ওয়াল ব্যুরো: এ বার ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপিটাল। বহিরাগতদের ছোঁড়া পাথরে এ বার আহত এক ডাক্তারি ছাত্র। পাথ বা ইট জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অনুমান। মাথা ফেটে গিয়েছে ফোর্থ সেমিস্টারের ওই পড়ুয়ার। জানা গিয়েছে, আহত পড়ুয়ার নাম অভিষ

#Breaking: বহিরাগতদের ছোঁড়া পাথরে এ বার আহত এক ডাক্তারি পড়ুয়া

শেষ আপডেট: 14 June 2019 11:08

দ্য ওয়াল ব্যুরো: এ বার ন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপিটাল। বহিরাগতদের ছোঁড়া পাথরে এ বার আহত এক ডাক্তারি ছাত্র। পাথ বা ইট জাতীয় কিছু ছোঁড়া হয়েছে বলে অনুমান। মাথা ফেটে গিয়েছে ফোর্থ সেমিস্টারের ওই পড়ুয়ার। জানা গিয়েছে, আহত পড়ুয়ার নাম অভিষেক কুমার। গত সোমবার সন্ধ্যায় রোগী মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে নীল রতন সরকার মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল চত্বর। সে দিন মৃত্যু হয়েছিল ৮৫ বছরের মহম্মদ সাহিদের। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনে পরিবার। এরপর নিমেষেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তারদের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় রোগীর আত্মীয়-পরিজনদের। তাঁদের ছোঁড়া ইটের আঘাতে মস্তিষ্কের ফ্রন্টাল লোভ ভাঙে এনআরএস-এর ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়ের। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে এখন ভালো রয়েছেন ২৬ বছরের এই তরুণ। কিন্তু পরিবহর উপর আক্রমণের রেশ কাটার আগেই ফের আক্রান্ত এক মেডিক্যাল পড়ুয়া। যখন ডাক্তারদের নিরাপত্তার দাবিতে উত্তাল গোটা বাংলা তখনই পাথর বা ইটের আঘাতে মাথা ফাটল ন্যাশনাল মেডিক্যালের ফোর্থ সেমেস্টারের ছাত্র অভিষেক কুমারের। রাজ্য জুড়ে ডাক্তারদের নিরাপত্তার দাবিতে অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ইন্টার্ন এবং জুনিয়র ডাক্তাররা। পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। গণ ইস্তফায় সামিল হয়েছেন তাঁরা।

```