Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কোনও বিজয়মিছিল নয়, বড় জয়ের পরেও কর্মীদের নির্দেশ মমতার

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে যে ধাক্কা খেয়েছিল বাংলার শাসকদল, তিন কেন্দ্রের উপনির্বাচনে যেন সেই ক্ষতে অনেকটাই প্রলেপ পড়েছে। মনোবল তলানিতে ঠেকে যাওয়া শাসকদলের কর্মীরাও করিমপুর, কালিয়াগঞ্জ আর খড়্গপুর সদর জয়ে উচ্ছ্বসিত। কিন্তু দলনেত্রী মমতা বন

কোনও বিজয়মিছিল নয়, বড় জয়ের পরেও কর্মীদের নির্দেশ মমতার

শেষ আপডেট: 28 November 2019 13:04

দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটে যে ধাক্কা খেয়েছিল বাংলার শাসকদল, তিন কেন্দ্রের উপনির্বাচনে যেন সেই ক্ষতে অনেকটাই প্রলেপ পড়েছে। মনোবল তলানিতে ঠেকে যাওয়া শাসকদলের কর্মীরাও করিমপুর, কালিয়াগঞ্জ আর খড়্গপুর সদর জয়ে উচ্ছ্বসিত। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়ে দিলেন, এই উপনির্বাচনের জয় নিয়ে সংশ্লিষ্ট কেন্দ্র তো বটেই, রাজ্যের কোথাও বাড়তি উৎসাহ নিয়ে বিজয়মিছিল করা যাবে না। এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মমতা। ভোটগণনা চলাকালীন যখন ট্রেন্ড স্পষ্ট হয়ে গিয়েছিল তখনই বলেছিলেন, “বিজেপি তাদের অহঙ্কারের ফল পেয়েছে। বাংলার মানুষ ঔদ্ধত্যকে মেনে নেয় না।” বিকেলে আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, “বাংলার পাপ, বিজেপি সাফ।” এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, গঠনমূলক সহযোগিতা তাঁরা করবেন। কিন্তু কোনও ধ্বংসলীলার সঙ্গে তৃণমূল কংগ্রেস যুক্ত হবে না।

আরও পড়ুন: যে বুথে লাথি-কাণ্ড, সেই বুথে অবাক ফল, জয়প্রকাশের ঝুলিতে মাত্র ২ ভোট

সন্দেহ নেই উপনির্বাচন হলেও, রাজনৈতিক মহলের নজর ছিল এই ভোটে। অনেকে বলেছিলেন, একুশের লিটমাস পরীক্ষা হয়ে যাবে এই তিন কেন্দ্রের উপভোটে। দেখার ছিল, গেরুয়া শিবির যে ঝড় তৈরি করেছিল লোকসভায়, ছ’মাস পর তা থাকে কিনা। একইসঙ্গে এও দেখার ছিল, তৃণমূল কী আরও পিছিয়ে পড়বে নাকি ঘুরে দাঁড়াবে। কিন্তু ভোট শেষে দেখা গেল গেরুয়া ঝড় তো দূরের কথা, লোকসভায় বিজেপি যে আসনে প্রায় ৫৬ হাজার ভোটে এগিয়ে ছিল, এই উপনির্বাচনে সেই আসনও জিতে নিয়েছে তৃণমূল। এদিন দুপুর বেলাই আসানসোলের মেয়র তথা বিধায়ক জিতেন্দ্র তিওয়ারিকে দেখা গিয়েছিল অনুগামীদের নিয়ে উৎসবে মাততে। কিন্তু সন্ধেবেলা নবান্ন থেকে বেরনোর সময়ে মমতা জানিয়ে দিলেন, “কোনও বিজয়মিছিল হবে না। আমরা বিজেপির মতো নই।” খড়্গপুর এবং কালিয়াগঞ্জ তৃণমূলের হাতে কোনও দিনই ছিল না। দল তৈরি হওয়ার ২২ বছর হতে চললেও এই দুটি কেন্দ্র হাতছাড়া ছিল তৃণমূলের। সেই আনন্দ যে উদ্দীপনা তৈরি করতে পারে তা জানেন মমতা। তাই যে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাঁর সাফ নির্দেশ, কোনও মিছিল করা যাবে না। কারণ তাঁর মতো পোড় খাওয়া রাজনীতিবিদ জানেন, আসল লড়াইটা একুশে।

```