Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

#Breaking: সব পরাজিতরাই হেরো নয়, কীসের ইঙ্গিত মমতার

দ্য ওয়াল ব্যুরো: ভোট গণনা যখন মাঝ পথে, তখনই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই ট্রেন্ড বাংলার বহু সিটে বিজেপি এগোচ্ছে। কার্যত তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির। সেই ট্রেন্ড দেখে মুখ্যমন্ত্রী লিখলেন, “সব পরাজিতরাই

#Breaking: সব পরাজিতরাই হেরো নয়, কীসের ইঙ্গিত মমতার

শেষ আপডেট: 23 May 2019 08:05

দ্য ওয়াল ব্যুরো: ভোট গণনা যখন মাঝ পথে, তখনই টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল থেকেই ট্রেন্ড বাংলার বহু সিটে বিজেপি এগোচ্ছে। কার্যত তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে গেরুয়া শিবির। সেই ট্রেন্ড দেখে মুখ্যমন্ত্রী লিখলেন, “সব পরাজিতরাই হেরো নয়।” সেই সঙ্গে তিনি এ-ও লিখেছেন, “পুরো গণনা শেষ হোক, ভিভি প্যাট মিলিয়ে দেখা হোক। তারপর পর্যালোচনা আপনাদের সঙ্গে ভাগ করে নেব।” https://twitter.com/MamataOfficial/status/1131467755616530433 মাঝ দুপুরে এমন টুইট দেখে রাজনৈতিক মহলের অনেকেরই কৌতূহল, কী ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল নেত্রী? শেষ দফার ভোটের প্রচার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করছিলেন ইভিএম মেশিনে জালিয়াতি হতে পারে। সরাসরি বিজেপি-র বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, ওরা মেশিন বদলে দিতে পারে। দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন স্ট্রং পাহারা দিতে । এ দিন দুপুর পর্যন্ত ট্রেন্ড তৃণমূল কুড়িটি আসনের দুএকটি বেশি পাতে পারে এবং বিজেপি কার্যত দু’তিনটি আসন কম। ভোট শতাংশেও তৃণমূলের সঙ্গে ‘কাঁটে পে টক্কর’ চলছে। এমন সময় মমতার এই টুইটকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিরোধীরা কমিশন থেকে সুপ্রিম কোর্ট সব দ্বারে ঘুরে দাবি জানিয়েছিলেন সব ভিভিপ্যাট গণনা করার। কিন্তু তা খারিজ হয়ে যায়। সুপ্রিম কোর্ট কড়া ভাষায় ভর্ৎসনা করে বলে, আদালতের সময় নষ্ট করার আবেদন। তারপর কমিশনে একুশটি বিরোধী দল গিয়ে তদ্বির করে, যাতে আগে গণনা করা হয় ভিভিপ্যাট। কিন্তু কমিশন স্পষ্ট জানিয়ে দেয়, সব শেষে গোণা হবে ভিভিপ্যাট। এ দিন মুখ্যমন্ত্রী সেই ভিভিপ্যাট মেলানো পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছেন। অন্য ভোট গুলিতে যেমন চিত্র থাকে দিদির কালীঘাটের বাড়ির সামনে, এ বার এক্কেবারে তার উল্টো। খাঁ খাঁ করছে কালীঘাটে মমতার বাড়ির সামনের রাস্তা। মুখ্যমন্ত্রীর এই টুইট দেখে এক বিজেপি নেতা বলেন, “মাঝ দুপুরে দিদিমণি কাঁদুনি গেয়ে রাখলেন। এ বার সন্ধের পর থেকেই হয়তো মেশিনে কারচুপির অভিযোগ তুলবেন!”

আরও পড়ুন

https://www.four.suk.1wp.in/news-lok-sabha-election-2019-modi-magic-set-to-sweep-across-bengal/

```