Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

#Breaking: এনআরএস-এর আহত ইন্টার্ন পরিবহকে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: আহত ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সোমবার বৈঠক শেষেই বলেছিলেন স্ট্রাইক উঠলেই পরিবহকে দেখতে যাবেন তিনি। সেই কথাই রাখলেন তিনি। এ দিন ডাক্তারদের প্রতিনি

#Breaking: এনআরএস-এর আহত ইন্টার্ন পরিবহকে দেখতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শেষ আপডেট: 17 June 2019 14:05

দ্য ওয়াল ব্যুরো: আহত ইন্টার্ন পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা। সোমবার বৈঠক শেষেই বলেছিলেন স্ট্রাইক উঠলেই পরিবহকে দেখতে যাবেন তিনি। সেই কথাই রাখলেন তিনি। এ দিন ডাক্তারদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই নবান্ন থেকে মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের উদ্দেশে রওনা হন মুখ্যমন্ত্রী। সোমবার সকালেই মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে চিকিৎসকরা জানান, অবস্থার উন্নতি হচ্ছে পরিবহর। ভালোই আছেন তিনি। যদিও এখনও আতঙ্কের কিছু লক্ষণ পরিবহর মধ্যে রয়ে গিয়েছে। তবে সিটি স্ক্যান এবং বাকি সব রিপোর্ট ভালোই এসেছে। পরিবহর অবস্থার উন্নতি হচ্ছেই বলা যায়। গত ক্রবার সন্ধ্যায় পরিবহ মুখোপাধ্যায়কে দেখতে মল্লিকবাজার ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে গিয়েছিলেন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠী। তার ২৪ ঘণ্টার মধ্যেই শোনা গিয়েছিল এনআরএস-এর আহত ইন্টার্নকে দেখতে হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যাচ্ছেন বলে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল হাসপাতাল চত্বর। হাজির হয়েছিলেন পুলিশের বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক। নিয়ন্ত্রণ করা হচ্ছিল এলাকার ট্র্যাফিক ব্যবস্থাও। যাতে কোনও যানজটের সৃষ্টি না হয়। পরে অবশ্য সে দিন অর্থাৎ গত শনিবার পরিবহকে দেখতে হাসপাতালে যাননি মুখ্যমন্ত্রী। সোমবার ডাক্তারদের সঙ্গে বৈঠকের পর অবশ্য মমতা বলেন, স্ট্রাইক উঠে গেলেই পরিবহকে দেখতে যাবেন তিনি। সেই মতোই সোমবার সন্ধ্যায় ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সে গিয়েছেন মুখ্যমন্ত্রী।

```