Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

শিক্ষকদের নিয়োগ নিজের জেলাতেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে। মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত

শিক্ষকদের নিয়োগ নিজের জেলাতেই, ঘোষণা মুখ্যমন্ত্রীর

শেষ আপডেট: 28 January 2020 07:52

দ্য ওয়াল ব্যুরো: সরস্বতী পুজোর আগের দিন রাজ্যের শিক্ষকদের সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন, রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলাতেই নিয়োগ করা হবে। মঙ্গলবার টুইট করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পরপর তিনটি টুইট করেন তিনি। প্রথম টুইটে মমতা বলেন, "আমরা আমাদের শিক্ষক ও ছাত্রদের জন্য গর্বিত। শিক্ষকরাই প্রধান অভিভাবক। সমাজ ও দেশ গড়তে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ছাত্র-ছাত্রীদের সঠিক পথ দেখিয়েই কালকের সুযোগ্য নেতাতে পরিণত করেন তাঁরা।” https://twitter.com/MamataOfficial/status/1222058173030268929 দ্বিতীয় টুইটে মমতা বলেন, “সরস্বতী পুজোর আগের দিনই সবথেকে ভাল সময় শিক্ষকদের প্রতি সম্মান জানানোর। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষকদের তাঁদের নিজের জেলায় নিয়োগ করা হবে।” https://twitter.com/MamataOfficial/status/1222058175970430978 তিন নম্বর টুইটে মমতা জানান কেন এই সিদ্ধান্ত নিয়েছে তাঁর সরকার। মুখ্যমন্ত্রী বলেন, “এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে শিক্ষরা যেমন তাঁদের পরিবারের দেখভাল করতে পারবেন, সম্পূর্ণ চাপমুক্ত হয়ে কাজ করতে পারবেন, তেমনই দেশগঠনের কাজে আরও সক্রিয় হয়ে উঠতে পারবেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাই।” https://twitter.com/MamataOfficial/status/1222058179351040001 তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক নিয়োগ নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ উঠেছে। কখনও মেধাতালিকায় অনিয়ম, তো কখনও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রার্থীরা। বারবার বিক্ষোভ দেখানো হয়েছে। কখনও প্রাইমারি স্কুল, কখনও হাই-স্কুল বা কখনও মাদ্রাসার পরীক্ষার্থীরা ধর্নায় বসেছেন। শিক্ষমন্ত্রী পার্থ চট্টোপাধায়ের সঙ্গে অনেকবার বৈঠক হয়েছে তাঁদের। কিন্তু তারপরেও এই দ্বন্দ্ব মেটেনি। মমতার এই ঘোষণার পরে পর্যবেক্ষকদের একাংশের মতে, ক্ষমতায় থাকাকালীন এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রেই সবথেকে বেশি সমালোচনা শুনতে হয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি বারবার এই বিক্ষোভ থামানোর চেষ্টা করেছেন। কখনও নিজে হাজির হয়েছেন ধর্নামঞ্চে। বেতন বাড়ানোর আশ্বাস দিয়েছেন। কখনও বা শিক্ষমন্ত্রীকে বৈঠকে বসে সমাধানসূত্র বের করার নির্দেশ দিয়েছেন। কিন্তু তারপরেও এই বিক্ষোভ সম্পূর্ণভাবে কমেনি। আর তাই শিক্ষকদের নিজের জেলায় নিয়োগের সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন তিনি। কারণ, মমতা জানেন, নিজের জেলায় চাকরি পাওয়ার দাবিও শিক্ষকরা অনেক দিন ধরে করছেন। সেই দাবি মিটিয়ে অন্য দাবিদাওয়াগুলো কিছুটা দমানোর চেষ্টা মুখ্যমন্ত্রী করলেন বলেই তাঁদের মত।

```