Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

চেহারা দেখুন, যেন ৫৬ ইঞ্চি ছাতির একটা রাবণ, মোদীকে আক্রমণ মমতার

দ্য ওয়াল ব্যুরো: ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে যখন বাংলার রাজনীতি উত্তাল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও ঝাঁঝ বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদীকে রাবণ বলে দিলেন দিদি। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহর

চেহারা দেখুন, যেন ৫৬ ইঞ্চি ছাতির একটা রাবণ, মোদীকে আক্রমণ মমতার

শেষ আপডেট: 9 May 2019 09:39

দ্য ওয়াল ব্যুরো: ‘জয় শ্রীরাম’ স্লোগান নিয়ে যখন বাংলার রাজনীতি উত্তাল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আরও ঝাঁঝ বাড়িয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি মোদীকে রাবণ বলে দিলেন দিদি। বৃহস্পতিবার দুপুরে বাঁকুড়া শহরের জনসভায় তৃণমূলনেত্রী বলেন, “চেহারা দেখুন, দেখতে যেন ৫৬ ইঞ্চি ছাতির একটা রাবণ।” কংগ্রেস তাঁকে কী কী ভাষায় আক্রমণ করে, বুধবার সেই অভিধান খুলে বসেছিলেন প্রধানমন্ত্রী। হরিয়ানার কুরুক্ষেত্রের সভা থেকে প্রধানমন্ত্রী বলেন, “কংগ্রেসের এক নেতা আমাকে নর্দমার কীট বলেছেন। একজন বলেছেন পাগল কুকুর। এক প্রাক্তন বিদেশমন্ত্রী তো আমাকে বাঁদর বলেছিলেন। একজন আবার কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের সঙ্গেও তুলনা করেছেন।” এখানেই থেমে থাকেননি মোদী। তিনি আরও বলেন, “ভাইরাস, হিটলার, অসভ্য ছেলে, ভাইরাস আক্রান্ত কুকুর, ইঁদুর, রাবণ, সাপ, বিছে, কত কীই না বলা হয়েছে আমাকে।” এ দিন মমতাও রাবণ বলে দিলেন তাঁকে। এখানেই থামেননি দিদি। এ দিন সকালে বাঁকুড়া ও পুরুলিয়ায় জোড়া জনসভা করেন মোদী। সেখানে কয়লাখাদান, সিন্ডিকেট-সহ একাধিক ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানান তিনি। মোদী বলেন, “এই এলাকার কয়লা খাদানগুলি থেকে টিএমসি নেতারা কেমন মাফিয়াগিরি চালায় আপনরা জানেন। কয়লাখাদান থেকে তৃণমূলের নেতারা টাকা কামাচ্ছে। আর শ্রমিকরা মজুরি পাচ্ছে না।” দুপুরে মমতাও তাঁর জনসভা থেকে সে সবের জবাব দিয়ে দেন। বলেন, “আমার দলে কয়লা মাফিয়া আছে প্রমাণ করতে পারলে ৪২টি কেন্দ্র থেকে প্রার্থী প্রত্যাহার করে নেব।” এরপর মোদীর উদ্দেশে দিদির চ্যালেঞ্জ, “যদি আপনি ভুল হন, তাহলে সবার সামনে ১০০ বার কান ধরে ওঠবোস করতে হবে।” ভোটের প্রচারে মোদী বাংলায় যখন এসে যে ইস্যু তুলে বক্তৃতা করেছেন, মমতা দিনের দিনেই তার জবাব দিয়েছেন। এ দিন সকালেও ‘ভাতিজা’ নিয়ে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী। পাল্টা মমতা বলেন, “তুমি আমার পরিবার নিয়ে কথা বলতে এসো না। তুমি তোমার নিজের স্ত্রীকেই দেখো না। অন্যের পরিবার নিয়ে কথা বলা তোমার মুখে মানায় না।” শুধু তাই নয়, টাকা দিয়ে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন বলেও তোপ দাগেন মমতা। তাঁর কথায়, “মিথ্যেবাদী প্রধানমন্ত্রী একটা। এত মিথ্যে কথা বলেন যে কাউন্সিলর হওয়ারও যোগ্যতা নেই। টাকা দিয়ে প্রধানমন্ত্রী হয়েছে।”

```