Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

Exclusive: শপিংয়ে মশগুল শোভন-বৈশাখী, রবিবাসরীয় সন্ধ্যায় ভাইরাল হলো ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: ‘দিল গার্ডেন গার্ডেন হো গ্যায়া।’ সদ্য প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ ‘শুভানুধ্যায়ী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শপিং-ভিডিওতে শোভনের মেজাজ দেখে হিন্দি সিনেমার এই গানের লাইনটিই গেয়ে উঠছেন অনেকে। কারণ

Exclusive: শপিংয়ে মশগুল শোভন-বৈশাখী, রবিবাসরীয় সন্ধ্যায় ভাইরাল হলো ভিডিও

শেষ আপডেট: 25 November 2018 14:40

দ্য ওয়াল ব্যুরো: ‘দিল গার্ডেন গার্ডেন হো গ্যায়া।’ সদ্য প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠ ‘শুভানুধ্যায়ী’ বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের শপিং-ভিডিওতে শোভনের মেজাজ দেখে হিন্দি সিনেমার এই গানের লাইনটিই গেয়ে উঠছেন অনেকে। কারণ সেই সিনেমার নাম, ‘ক্যা সুপার কুল হ্যায় হাম।” কী দেখা যাচ্ছে ভিডিওতে?

আরও পড়ুন আইনজীবী রজত দে-কে খুন, স্ত্রী অনিন্দিতা পালের ৮ দিনের পুলিশি হেফাজত

সোনালি রঙের শাড়িতে বৈশাখী আর গোলাপী পাঞ্জাবীতে সেজেছেন শোভন। দু’জনে মিলে গিয়েছেন শহরের একটি শাড়ির দোকানে। কবেকার ভিডিও তা জানা যায়নি। তবে এ দিন সন্ধ্যায় ভাইরাল হয়ে গেল সেই ভিডিও ক্লিপিং। ভিডিওতে শোনা যাচ্ছে, দোকানের মালিক তাঁর কর্মচারীকে বলছেন সমস্ত রঙের শাড়ি বের করে দেখাতে। বৈশাখীর পাশে দাঁড়ানো শোভন। মালিকের হঠাৎ টনক নড়ে,  শোভনবাবুকে কেউ বসতে দেয়নি। তারপর এক কর্মচারীকে খানিকটা ধমকের সুরেই বলেন, “অ্যাই স্যারকে বসতে দে!” তারপরেই একটি টুল এগিয়ে দেওয়া হয় ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দিকে। তা নিয়ে বসেও পড়েন শোভন।

আরও পড়ুন ফের মুর্শিদাবাদে বিরোধী শিবির ভাঙলেন শুভেন্দু, এ বার সিপিএম বিধায়ক তৃণমূলে

একটি শাড়ি পছন্দ করেন বৈশাখী। দোকান মালিক যে আপ্লুত, তা ভিডিওতে তাঁর কথা শুনেই ঠাওর করা যাচ্ছে। হবে না-ই বা কেন! শোভন-বৈশাখী বলে কথা! এরপরই শোনা যায় দোকান মালিক শোভনবাবুকে বলছেন, “স্যার একটু কোল্ডড্রিংস খাবেন?” শোভন না সূচক ঘাড় নাড়ায় দোকান মালিক বৈশাখীর উদ্দেশে বলেন, “বৌদি আপনি একটু কোল্ডড্রিংস খান!” হাসি হাসি মুখে না করেন বৈশাখীও। বলেন তাড়া আছে। এরপরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। দোকান মালিক কর্মচারীকে জিজ্ঞেস করেন, “অ্যাই শিশির, কত দাম লেখা আছে?” শিশির অর্থাৎ ওই কর্মচারী উত্তর দেন “সিক্সটিন ফিফটি!” তখন দোকান মালিক ‘বৌদি’র উদ্দেশে বলেন, “আপনি বারোশ টাকা দিন!” ভিডিওতে এ-ও দেখা যাচ্ছে শোভন নয়, ওই শাড়ির দাম মেটাচ্ছেন বৈশাখীই। নিজের ভ্যানিটি ব্যাগ থেকে টাকা বের করে পেমেন্ট করে বেরিয়ে যান দু’জনে। এক মিনিট বাহান্ন সেকেন্ডের ভিডিও হলেও, অনেকেই বলছেন এতো এক বছরের একটা সিনেমার সার সংক্ষেপ! https://youtu.be/0b3PsmyDDz0  

‘সাত মিনিটের সন্ত্রাস’ কাটিয়ে মঙ্গলবার মঙ্গল’এ পা নাসার মহাকাশযান ইনসাইটের

দ্য ওয়াল ব্যুরো : মঙ্গলবার, ভারতীয় সময়ে গভীর ৩টে। লস অ্যাঞ্জেলেসের জেট পপুলেশন ল্যাবরেটরির ইঞ্জিনিয়াররা আনন্দে চিৎকার করে উঠলেন। চলল হাততালি, একে অন্যকে জড়িয়ে ধরা। হবে নাই বা কেন, ‘সাত মিনিটের’ টানটান উত্তেজনার সময় কাটিয়ে অবশেষে মঙ্গলে পা রেখেছে নাসার স্বয়ংক্রিয় মহাকাশযান ‘ইনসাইট’। আরও পড়ুন

```