Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

লাভপুর কাণ্ডে মুকুল রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের লাভপুরে তিন সিপিএম কর্মী খুনের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে সাপ্লিমেন্টরি চার্জশিটে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে নাম রয়েছে একদা তৃণমূলের সেকেন্

লাভপুর কাণ্ডে মুকুল রায়ের আগাম জামিনের আবেদন খারিজ হাইকোর্টে

শেষ আপডেট: 10 December 2019 11:19

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের লাভপুরে তিন সিপিএম কর্মী খুনের মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে যে তদন্ত শুরু হয়েছিল, তাতে সাপ্লিমেন্টরি চার্জশিটে তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া লাভপুরের বিধায়ক মনিরুল ইসলামের সঙ্গে নাম রয়েছে একদা তৃণমূলের সেকেন্ড ম্যান তথা অধুনা বিজেপি নেতা মুকুল রায়ের। এই মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন মুকুল রায়। এদিন সেই আবেদন খারিজ করে দিল হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, মুকুল রায়ের তরফে যে আগাম জামিনের আবেদন করা হয়েছে তা ত্রুটিপূর্ণ। সুতরাং সেই আবেদন গৃহীত হবে না। মুকুলবাবু চাইলে ফের নতুন করে আবেদন করতে পারেন। আর সেটা মামলার শুনানি শুরু হওয়ার আগেই করতে হবে। অবশ্য বিজেপি নেতা ফের আবেদন করবেন কিনা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
২০১০ সালের ৪ জুন লাভপুরের নবগ্রামে সালিশি সভার নাম করে তিন ভাই কুটুন শেখ, ধানু শেখ ও তরুক শেখকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে মনিরুল বাহিনীর বিরুদ্ধে। ওই তিন ভাই সিপিএম করতেন। তোলপাড় পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সেই সময়ে মনিরুল ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা। ফরওয়ার্ড ব্লক তখন বহিষ্কার করে মনিরুলকে। পরে তিনি যোগ দেন তৃণমূলে। লাভপুর মামলার তদন্তে ৫২ জনের নামে চার্জশিট জমা দেয় পুলিশ। কিন্তু তাতে নাম ছিল না মনিরুলের। যে তিন ভাই খুন হয়েছিলেন, তাঁদের দাদা মামলা করেছিলেন। পরে সেই মামলা তুলেও নেন তিনি। অনেকের মতে, মনিরুলদের চাপেই সে সময় মামলা তুলে নিয়েছিলেন দাদা। কিন্তু তিন সন্তানের মা রেজিনা বিবি মামলা করেন। জানিয়ে দেন, তিনি শেষ দেখে ছাড়বেন। সেই মামলা গড়ায় হাইকোর্ট পর্যন্ত। গত ৪ ডিসেম্বর সাপ্লিমেন্টরি চার্জশিট জমা পড়ে। বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল তা গৃহীত হয়েছে। কিন্তু মুকুল রায়ের নাম সেখানে কী ভাবে এল সে নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ।

```