Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির ‘আশা করি আগের বছরের মতো হবে না’, নববর্ষে আবারও আশায় বুক বাঁধলেন শাশ্বতআমেরিকার অবরোধ তুলতে বিকল্প পথে হাঁটছে ইরান, হরমুজ ছাড়া অন্য রাস্তায় জাহাজ চালানোর চেষ্টা?

তৈরি হচ্ছে নিম্নচাপ, মঙ্গল-বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপাসাগরের উপর নিম্নচাপ তৈরি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে ৬ ও ৭ তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির

তৈরি হচ্ছে নিম্নচাপ, মঙ্গল-বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

শেষ আপডেট: 3 August 2019 09:12

দ্য ওয়াল ব্যুরো: এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বঙ্গোপাসাগরের উপর নিম্নচাপ তৈরি হবে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। ফলে ৬ ও ৭ তারিখ, অর্থাৎ আগামী মঙ্গলবার ও বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলেই জানাল হাওয়া অফিস। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে যেরকম বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে সে রকমই চলবে। তবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপাসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়েছে। ফলে ৬ ও ৭ তারিখ কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হবে। তিনি আরও জানান, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার অবস্থান দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের মধ্যে। ফলে আগামী ২-৩ দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা ও বিক্ষিপ্ত বৃষ্টি হবে। তাপমাত্রা সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। আকাশ মেঘলা থাকায় একটা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও তাপমাত্রা খুব একটা বাড়বে না বলেই জানিয়েছেন তিনি। সঞ্জীববাবু আরও জানিয়েছেন, উত্তরবঙ্গে বৃষ্টি স্বাভাবিক পরিমাণে হলেও, দক্ষিণবঙ্গে জুন-জুলাই, দু’মাসেই যথেষ্ট পরিমাণ বৃষ্টির ঘাটতি রয়েছে। তবে বর্ষার মরশুমে দ্বিতীয় ভাগে স্বাভাবিক ভাবে বৃষ্টি হবে, তেমনটাই আশা করছে আবহাওয়া দফতর। এমনিতেই দক্ষিণবঙ্গে এ বার বর্ষা এসেছে দেরিতে। ৮ জুনের বদলে ২১ জুন। আর সে ভাবে জোরদার হয়েও বর্ষা প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে। তবে এখন যে বৃষ্টি হচ্ছে তা মধ্যপ্রদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরে। এই ঘূর্ণাবর্ত এখন কিছুটা পশ্চিমে সরে গেছে। বঙ্গোপসাগর থেকে হাওয়া সেই ঘূর্ণাবর্তের দিকে যাওয়ায় বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কোথাও কোথাও জোরে বৃষ্টি হলেও তার সময়সীমা খুবই কম। তবে এই নিম্নচাপ তৈরি না হওয়ার আগে পর্যন্ত বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে বটে। তবে তার ফলে ঘাটতির পরিমাণ কমবে না। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, ১ জুন থেকে দক্ষিণবঙ্গে সব মিলিয়ে ৪৮ শতাংশেরও বেশি ঘাটতি রয়েছে। ধান চাষের জন্য যে পরিমাণ বৃষ্টির প্রয়োজন তা হয়নি। শুধুমাত্র কলকাতাতেই ঘাটতি রয়েছে ৫৮ শতাংশ। তাই ভরসা এখন নিম্নচাপেই। ৪ তারিখ নিম্নচাপ তৈরি হলে, তারপর থেকে কয়েকদিন ফের স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, তেমনটাই আশা আবহবিদদের।

```