Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হাবড়া হাসপাতালে বৃদ্ধাকে প্রতারণা, সোনার দুল নিয়ে চম্পট যুবক

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনাঃ ছেলের বন্ধুর পরিচয় দেওয়া এক যুবকের হাতে প্রতারিত হলেন এক বৃদ্ধা। তাঁর কানের সোনার দুল নিয়ে চম্পট দিয়েছেন ওই যুবক। উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, হাবড়ার বাদুড়িয়া থানার বাগজোলা কল

হাবড়া হাসপাতালে বৃদ্ধাকে প্রতারণা, সোনার দুল নিয়ে চম্পট যুবক

শেষ আপডেট: 27 September 2020 12:11

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনাঃ ছেলের বন্ধুর পরিচয় দেওয়া এক যুবকের হাতে প্রতারিত হলেন এক বৃদ্ধা। তাঁর কানের সোনার দুল নিয়ে চম্পট দিয়েছেন ওই যুবক। উত্তর ২৪ পরগনার হাবড়া হাসপাতালে ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে, হাবড়ার বাদুড়িয়া থানার বাগজোলা কলসুর এলাকার বাসিন্দা জামিনা বিবির বউমা হাবড়া হাসপাতালে ভর্তি। সেখানে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। বউমা ও তাঁর সন্তানকে দেখতে শনিবার হাসপাতালে যান জামিনা বিবি। হাসপাতালের আউটডোরের বাইরে বসেছিলেন তিনি। তখনই এক যুবক নাকি সেখানে এসে নিজেকে তাঁর ছেলের বন্ধু হিসেবে পরিচয় দেন। জামিনা বিবি জানিয়েছেন, ওই যুবক তাঁকে বলেন, সরকারি হাসপাতালে বাচ্চা হলে ৩০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। কিন্তু জামিনা বিবি কানে দুল পরে থাকায় সেই টাকা তিনি নাও পেতে পারেন বলে ভয় দেখান ওই যুবক। তিনি বলেন, কানের দুল খুলে নিয়ে ব্যাগে ভরে রাখতে। ওই যুবকের কথায় বিশ্বাস করে কানের দুল খুলে দেন জামিনা বিবি। তাঁর সামনেই সেই দুল একটা কাগজে মুড়ে জামিনা বিবির ব্যাগেই ভরে রাখেন ওই যুবক। হাসপাতালের ভিতরে বিয়ে বউমাকে সবটা খুলে বলেন জামিনা বিবি। তাতে সন্দেহ হয় বউমার। কারণ, বাচ্চা হলে টাকা দেওয়ার কথা তো হাসপাতালে নেই। তখনই তিনি তাঁর শাশুড়িকে ব্যাগ পরীক্ষা করে দেখতে বলেন। ব্যাগ খুলে দেখা যায় কাগজ রয়েছে, কিন্তু তার মধ্যে দুল নেই। জামিনা বিবির ছেলে জানান, তাঁর কোনও বন্ধু সম্প্রতি হাসপাতালে আসেননি। শনিবার রাতেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এভাবে ভর্তি হাসপাতাল চত্বরে কেউ প্রতারণা করতে পারে সেটাই ভাবতে পারছেন না তাঁরা। হাসপাতালের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল চত্বরের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছে তারা।

```