Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

কলকাতা-সহ ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, কনকনে ঠান্ডায় কাঁপবে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমবে। এর মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দু

কলকাতা-সহ ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা, কনকনে ঠান্ডায় কাঁপবে বাংলা

শেষ আপডেট: 19 December 2019 12:45

দ্য ওয়াল ব্যুরো: কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা। সপ্তাহ শেষে তাপমাত্রা আরও কমবে। এর মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মোট ১১ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে দুই চব্বিশ পরগনা, পুরুলিয়া, হুগলি, হাওড়া, দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং কলকাতায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আরও পড়ুন- রাজ্য জুড়ে জাঁকিয়ে শীত, তাপমাত্রা আরও নামার সম্ভাবনা

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়েছে পুরোপুরি। তাই উত্তুরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই। উত্তর-পশ্চিম হিমালয় পার্বত্য এলাকা থেকে কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে বাংলায়। তার জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা রীতিমতো কাঁপছে। পৌষের শুরুতেই একলাফে পারদ পতন হয়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহ শেষে হাড়কাঁপানো শীত যে আরও বাড়বে সে পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস। একধাক্কায় পারদ অনেকটাই নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। উত্তরের পার্বত্য এলাকা থেকে বাধাহীন ভাবে বাংলায় ঢুকছে কনকনে ঠান্ডা হাওয়া। তার জেরেই এই পারদ পতন বলে জানিয়েছেন আবহবিদরা। আজ অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৪ ডিগ্রি সেলসসিয়াস। রাতের দিকে পারদ আরও নামার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক দিন রাজ্যজুড়ে হাড়কাঁপানো শীত থাকবে বলেই মত আবহবিদদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহ শেষে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১০ ডিগ্রির কোঠায়। শুক্রবারই পারদ পৌঁছতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা নামতে পারে ৮ বা ৯ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন- কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা, একধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি

মঙ্গলবার পর্যন্ত শহর কলকাতার তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সেটাই কমে দাঁড়িয়েছে ১৫.৬ ডিগ্রি।বৃহস্পতিবার পারদ আরও নেমেছে। উত্তুরে হাওয়ার দাপটে রাতারাতি পারদ পতনের ফলে চলতি মরশুমে এখনও পর্যন্ত বৃহস্পতিবারই কলকাতার শীতলতম দিন বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বৃহস্পতিবার রাতেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ থেকে ৩ ডিগ্রি কম হতে পারে। ফলে আগামী কয়েকদিন কনকনে ঠান্ডায় কাঁপতে হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাকে।

```