Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

উদ্বৃত্ত খাবার বিলিয়ে দেওয়ার জন্য বর্ধমানে চালু হতে চলেছে 'ফুড ব্যাঙ্ক'

দ্য ওয়াল ব্যুরো: কেউ খাবারের অভাবে ধুঁকছে। অন্যদিকে খাবার পড়ে নষ্ট হচ্ছে। আর তাই যাতে গরীব না খেতে মানুষগুলো খাবারের অভাবে না ভোগে তার জন্য অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তাঁরা একটি

উদ্বৃত্ত খাবার বিলিয়ে দেওয়ার জন্য বর্ধমানে চালু হতে চলেছে 'ফুড ব্যাঙ্ক'

শেষ আপডেট: 9 September 2018 09:05

দ্য ওয়াল ব্যুরো: কেউ খাবারের অভাবে ধুঁকছে। অন্যদিকে খাবার পড়ে নষ্ট হচ্ছে। আর তাই যাতে গরীব না খেতে মানুষগুলো খাবারের অভাবে না ভোগে তার জন্য অভিনব উদ্যোগ নিল পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদর এডুকেশন এণ্ড ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তাঁরা একটি ফুড ব্যাঙ্ক চালু করতে চলেছেন৷ সোসাইটির সম্পাদক আমিরুল্লা আলি জানিয়েছেন, তাঁদের সংস্থায় রয়েছে স্কুল, কলেজের শিক্ষক থেকে ছাত্রছাত্রীরাও। খাবার এইভাবে নষ্ট হওয়ার ঘটনা তাঁদের সকলের মনকেই নাড়া দিয়েছে। তাই অনেকদিন ধরেই এই বিষয়ে কিছু করতে পারেন কিনা সেই বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আর তারপরেই তাঁরা বর্ধমান শহরের ষ্টেশন এবং বীরহাটা এলাকায় দুটি ফুড ব্যাঙ্ক তৈরি করতে চলেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর বর্ধমান ষ্টেশনে প্রথম এই ফুড ব্যাঙ্ক চালু হতে চলেছে। এই ফুড ব্যাঙ্কে ৩২০ লিটারের ক্ষমতা সম্পন্ন একটি ফ্রিজ রাখা হবে। সেখানে কোথাও কোনও উদ্বৃত্ত খাবার (অবশ্যই পচা-গলা নয়) যে কেউ অবাধে রেখে যেতে পারবেন। একই সঙ্গে কারোও কোনও খাবার দরকার পড়লে অবাধে তিনি ওই ফ্রিজ থেকে তা নিয়ে খেতে পারবেন। থাকছে না কোনও নিষেধাজ্ঞা। এই ধরণের উদ্যোগে এগিয়ে এসেছেন বর্ধমানের ষ্টেশন ম্যানেজার স্বপন অধিকারী। ইতিমধ্যেই তাঁরা বর্ধমানবাসীর কাছে তাঁদের উদ্বৃত্ত খাবার নোংরা আর্বজনা বা ভ্যাটে না ফেলে এই ফ্রিজে রেখে যাওয়ার আবেদন জানান শুরু করেছেন৷ তার জন্য লিফলেটও বিলি করেছেন। আমিরুল্লা দাবি, গোটা পৃথিবীতে ২০১৭ সালের হিসাব অনুসারে ১.৬ বিলিয়ন টন খাদ্য আবর্জনায় পরিণত হয়েছে। যা গোটা পৃথিবীতে উৎপন্ন খাদ্যের তিন ভাগের এক ভাগ। এরই পাশাপাশি তাঁরা দেখেছেন বর্ধমান শহরেও বহু মানুষকে খাবারের জন্য কষ্ট পেতে। তাই তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এই কাজে সফল হলে তাঁরা শহরের অন্যান্য প্রান্তেও এই ধরণের ফুড ব্যাঙ্ক তৈরি করবেন।

```