Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

দাসপুরের করোনা আক্রান্ত ব্যক্তির বাবার শরীরে সংক্রমণ, উপসর্গ নিয়ে ঘুরে বেড়ানো কাঁথির যুবককে হাসপাতালে পাঠাল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে করোনাভাইরাসে আক্রান্ত যুবকের বাবার শরীরেও মিলল করোনা সংক্রমণ। বুধবার রাতে নাইসেড থেকে তাঁর রিপোর্টে এসে পৌঁছেছে। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। খবর আসার পরে বুধবার রাতে আক্রান্ত ব্যক্তিকে মে

দাসপুরের করোনা আক্রান্ত ব্যক্তির বাবার শরীরে সংক্রমণ, উপসর্গ নিয়ে ঘুরে বেড়ানো কাঁথির যুবককে হাসপাতালে পাঠাল প্রশাসন

শেষ আপডেট: 2 April 2020 15:10

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে করোনাভাইরাসে আক্রান্ত যুবকের বাবার শরীরেও মিলল করোনা সংক্রমণ। বুধবার রাতে নাইসেড থেকে তাঁর রিপোর্টে এসে পৌঁছেছে। রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। খবর আসার পরে বুধবার রাতে আক্রান্ত ব্যক্তিকে মেদিনীপুরের আয়ুষ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়। আজ বৃহস্পতিবার আক্রান্ত ব্যক্তিকে মেদিনীপুরের আয়ুষ করোনা হাসপাতাল লেভেল ওয়ান থেকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়েছে। মেদিনীপুরের আয়ুষ হাসপাতালে লেভেল ওয়ানে এখনও ১৩ জন আইসোলেশনে রয়েছেন বলে জেলা স্বাস্থ্য দফর সূত্রে জানা গেছে। পূর্ব মেদিনীপুর কাঁথির মনসাতলা থেকে এক যুবককে নভেল করোনাভাইরাসের বেশ কয়েকটি উপসর্গ নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবক কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন। সঙ্গে তাঁর ভাই ও আরও একজন অর্থাৎ সব মিলিয়ে মোট তিন জন একসঙ্গে থাকতেন। একজনের মধ্যে জ্বর ও কাশির উপসর্গ দেখা গেলে তাঁকে নিয়ে ওই যুবক ট্রেনে করে কলকাতায় নিয়ে আসেন। পরে ওই অসুস্থ ব্যাক্তির নভেল করোনাভাইরাস ধরা পড়ে। তাঁকে জিজ্ঞাসা করে তথ্য সংগ্রহ করে এই যুবকের নাম জানা যায়। এর পরে প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্মীরা ওই যুবকের বাড়িতে গিয়ে জানতে পারেন যে তিনি করোনার উপসর্গ নিয়ে বাড়িতে রয়েছেন। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয় প্রশাসনের উদ্যোগে। তবে এর মাঝের অন্তত পনেরো দিন তিনি কাউকে কিছু না জানিয়ে ইচ্ছা মতো ঘুরে বেড়িয়েছেন। ওই যুবকের কথা জানার পর থেকে এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছেন। যুবকের লালারস সংগ্রহ করা হয়েছে। তাঁকে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ডে। তাঁর পরিবারের লোকজনকে বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে।

```