Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বর্ধমানে ছেলেকে খুন করল বাবা, ঘুমের মধ্যেই মাথায় শাবলের ঘা, অভিযুক্ত পলাতক

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের সাধনপুরের নারায়ণদিঘিতে ছেলেকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মৃতের নাম তারক রায়, বয়স ২৩ বছর। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি রায় পলাতক। মৃত তারকের মা ছবি রায় ও দাদা ধনঞ্জয় রায় জানিয়েছেন, প্রায় প্রতিদিনই রবি রায়

বর্ধমানে ছেলেকে খুন করল বাবা, ঘুমের মধ্যেই মাথায় শাবলের ঘা, অভিযুক্ত পলাতক

শেষ আপডেট: 1 July 2020 15:23

দ্য ওয়াল ব্যুরো: বর্ধমানের সাধনপুরের নারায়ণদিঘিতে ছেলেকে খুন করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। মৃতের নাম তারক রায়, বয়স ২৩ বছর। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি রায় পলাতক। মৃত তারকের মা ছবি রায় ও দাদা ধনঞ্জয় রায় জানিয়েছেন, প্রায় প্রতিদিনই রবি রায় বাড়িতে অশান্তি করতেন। আগে তিনি ট্রেনে জিনিসপত্র ফেরি করতেন। বাড়িতে ফিরে এসে নিত্য দিন ছবির উপরে তিনি অত্যাচার করতেন। নিয়মিত মারধরও করতেন। ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পরে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে পাঁউরুটি, বিস্কুট প্রভৃতি ফেরি করছিলেন। ধনঞ্জয় জানিয়েছেন, মায়ের উপরে অত্যাচার করা নিয়ে পেশায় নৈশপ্রহরীর কাজ করা তারকের সঙ্গে তাঁর বাবার দীর্ঘ দিনের বিবাদ। বহু দিন ধরেই বাবার এই আচরণের প্রতিবাদ করে আসছেন তারক। তারক একটি বাড়িতে তাঁর মা-বাবার সঙ্গে থাকতেন। পাশেই একটি বাড়িতে ধনঞ্জয়ের সংসার। মঙ্গলবার রাতে বাবার সঙ্গে একই কারণে তারকের বিরোধ বাধে। কথা কাটাকাটি হয়। তারপর রাতে খাওয়ার পরে যে যার মতো শুতে চলে যান। তারকের মা চলে যান বড় ছেলের বাড়িতে। বুধবার সকালে ধনঞ্জয়ের সঙ্গেই তিনি বাড়িতে ফেরেন। ফিরে এসে দেখেন বাড়ির দরজা খোলা রয়েছে। তারকের ঘরে ঢুকে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান তাঁর মা ও দাদা। তখনই খবর দেওয়া হয় পুলিশে। তার পর থেকে অভিযুক্ত রবি রায়ের আর কোনও খোঁজ নেই। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে। দেহের পাশে একটি শাবল পড়েছিল। মাথায় ছিল আঘাতের চিহ্ন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান পুলিশ মর্গে পাঠিয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পরে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তের খোঁজ চলছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত সে ধরা পড়েনি।

```