Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

স্নাতকোত্তরের প্রবেশিকাও হবে অনলাইনেই, নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

দ্য ওয়াল ব্যুরো: এ বার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কলেজে ভর্তির প্রক্রিয়া যে ভাবে অনলাইন করা হয়েছে, ত

স্নাতকোত্তরের প্রবেশিকাও হবে অনলাইনেই, নয়া সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

শেষ আপডেট: 24 June 2019 10:18

দ্য ওয়াল ব্যুরো: এ বার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে প্রবেশিকা পরীক্ষা দিতে হবে ছাত্রছাত্রীদের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, কলেজে ভর্তির প্রক্রিয়া যে ভাবে অনলাইন করা হয়েছে, তেমনই প্রবেশিকা পরীক্ষাও হবে অনলাইনেই। এমসিকিউ প্যাটার্নে সেট করা হবে প্রবেশিকা পরীক্ষা বা অ্যাডমিশন টেস্টের প্রশ্নপত্র। পরীক্ষার দিনেই বের করা হবে রেজাল্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের ৬৩টি বিভাগেই এই নিয়ম চালু করা হবে। প্রবেশিকা পরীক্ষা এবং ফলপ্রকাশে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেই জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য। পাশাপাশি তিনি এ-ও বলেন, "রাজ্যের আর কোনও বিশ্ববিদ্যালয়ে এই পদ্ধতি নেই। আধুনিকতম উপায়েই এ বার থেকে ছাত্রছাত্রীরা ভর্তি হবেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতোকোত্তর বিভাগে।" গত বছরই কলেজে কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইনে করার কথা উঠেছিল। এ বছর সেটাই কার্যকরী করা হয়েছে। সব কলেজের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নির্দেশ দেওয়া হয়, স্নাতক স্তরের ভর্তি প্রক্রিয়া পুরোপুরি অনলাইন পদ্ধতির মাধ্যমে করতে হবে। অনলাইনেই সমস্ত সার্টিফিকেট আপলোড করে অ্যাপ্লাই করতে হবে। সেখানেই বেরোবে তালিকা। এমনকী কোনও কলেজে কোনও ‘হেল্প ডেস্ক’-ও থাকবে না। আবেদন করতে গিয়ে কারও কোনও সাহায্যের প্রয়োজন হলে, তা-ও মিটবে ওয়েবসাইটের মাধ্যমেই। এ বার কলেজে ভর্তির পাশাপাশি স্নাতকোত্তরের প্রবেশিকার ক্ষেত্রেও অনলাইনের পথেই হাঁটল রাজ্য সরকার।

```