একটি পাখা, দুটি বাল্ব, বিড়ি শ্রমিকের বিদ্যুৎ বিল এল আড়াই লাখের বেশি
দ্য ওয়াল ব্যুরো, ফরাক্কা: স্বামী অনেক দিন ধরেই নিখোঁজ। এক মেয়ের বিয়ে হয়ে গেলেও ঘরে এখনও দুই মেয়ে ও এক ছেলে। তিন সন্তানকে নিয়ে সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোয় মুর্শিদাবাদের ফারাক্কার হোসেনারা বিবির। বিড়ি বেঁধেই চালান সংসার চালানোর লড়াই। ক
শেষ আপডেট: 30 October 2018 15:57
দ্য ওয়াল ব্যুরো, ফরাক্কা: স্বামী অনেক দিন ধরেই নিখোঁজ। এক মেয়ের বিয়ে হয়ে গেলেও ঘরে এখনও দুই মেয়ে ও এক ছেলে। তিন সন্তানকে নিয়ে সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোয় মুর্শিদাবাদের ফারাক্কার হোসেনারা বিবির। বিড়ি বেঁধেই চালান সংসার চালানোর লড়াই। কিন্তু সেই একটা ফ্যান আর দুটি এলইডি বাল্ব জ্বলা টালির বাড়িতেই বিদ্যুতের বিল দেখে মাথায় হাত হোসেনারার।
ওই শ্রমিক পরিবারের বিদ্যুৎ বিল এসেছে ২লক্ষ ৬৩হাজার ৪৭টাকা। এর আগে বিল কখনই ৩০০ টাকা ছাড়ায়নি। কিন্তু, এবার মাথায় হাত পড়েছে। চিন্তায় নাওয়া-খাওয়াও ছেড়েছেন। ঘটনার কথা জানাজানি হতেই প্রতিবেশীরা তাঁকে আশ্বস্ত করেছেন বটে কিন্তু চিন্তা কাটছে না হোসনারা বিবির। তিনি বিল সংশোধনের দাবি জানিয়েছেন, কিন্তু কোনও আশ্বাস দেয়নি বিদ্যুৎ বণ্টন কোম্পানি।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন