Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালি কাণ্ডে শাহরুখের সংস্থা সহ ৭০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে যখন অফিসার বদল নিয়ে সিবিআইয়ে জটিলতা চলছে, তখন অন্য আরএক কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বড়সড় পদক্ষেপ করল। শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ ও মাল্টিপল রিসর্ট প্রাইভেট লি

বড় পদক্ষেপ ইডির, রোজভ্যালি কাণ্ডে শাহরুখের সংস্থা সহ ৭০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

শেষ আপডেট: 3 February 2020 14:07

দ্য ওয়াল ব্যুরো: রোজভ্যালি তদন্তে যখন অফিসার বদল নিয়ে সিবিআইয়ে জটিলতা চলছে, তখন অন্য আরএক কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বড়সড় পদক্ষেপ করল। শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার্স, সেন্ট জেভিয়ার্স কলেজ ও মাল্টিপল রিসর্ট প্রাইভেট লিমিটিডের মোট ৭০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এদিন রাজারহাট, পূর্ব মেদিনীপুরের রামনগর ও মহিষাদলের একাধিক জায়গার সম্পত্তি বাজেয়াপ্ত করেন ইডি আধিকারিকরা। তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে মোট ৭০ কোটি ১১ লক্ষ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। মন্দারমণিতে রোজভ্যালির যে রিসর্ট ছিল, তা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় এজেন্সি। বাজেয়াপ্ত করা হয়েছে মহিষাদলের এক একর জমিও। রাজারহাট নিউটাউনে সেন্ট জেভিয়ার্স কলেজের এক একর জমি বাজেয়াপ্ত করেছে ইডি। আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে তিনটি সংস্থার তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে বলেও তদন্ত এজেন্সির তরফে বলা হয়েছে। প্রায় সাড়ে ১৬ কোটি টাকা উদ্ধার হয়েছে এই তিনটি অ্যাকাউন্ট থেকে। মুম্বইয়ে একটি তইন হাজার বর্গফুটের ফ্ল্যাটও বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা। ইডি সূত্রে জানা গিয়েছে বাজার থেকে মোট সাড়ে ১৭ হাজার কোটি টাকা তুলেছিল রোজভ্যালি। ২০১১ সালের পর থেকেই টাকা ফেরত দেওয়া বন্ধ হয়ে যায়। এরপর ২০১৫ সালে রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুকে গ্রেফতার করে ইডি। এখনও তিনি জেলেই রয়েছেন। গৌতম কুণ্ডুর স্ত্রী তথা অভিনেত্রী শুভ্রা কুণ্ডুও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের মাথায় ছিলেন। তার মধ্যে অন্যতম গয়নার বিপণি অদ্রিজা জুয়েলারি। গত বছর শহরের মোট ১৭টি স্টোর থেকে নথিপত্র উদ্ধার করে ইডি আধিকারিকরা। ২০১৯-এর শেষ দিকে শুভ্রাকে তলব করে ইডি। এমনকি নোটিসের জবাব না দেওয়ায় সাউথসিটি আবাসনেও হানা দেন গোয়েন্দারা। দু’সপ্তাহ আগে ইডি নফিসারদের সঙ্গে দেখা করেন শুভ্রা। বেশ কিছু নথিপত্রও জমা দেন বলে খবর। তারপরই এই পদক্ষেপ করল কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

```