Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিংকে আটক করল ইডি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের মতে, গত কয়েক দিনে কয়েক দফায় ইডি দফতরে ডেকে জেরা করা হয়েছে তাঁকে। আজ সকালেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার পরই তাঁকে গ্রেফতার

তৃণমূলের প্রাক্তন রাজ্যসভা সাংসদ কেডি সিংকে আটক করল ইডি, আর্থিক কেলেঙ্কারির অভিযোগ

শেষ আপডেট: 13 January 2021 09:44

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কেডি সিংকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের মতে, গত কয়েক দিনে কয়েক দফায় ইডি দফতরে ডেকে জেরা করা হয়েছে তাঁকে। আজ সকালেও তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তার পরই তাঁকে গ্রেফতার করে ইডি। বুধবারই তাঁকে আদালতে পেশ করা হলে আদালত কেডিকে ১৬ জানুয়ারি পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। অতীতে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে রাজ্যসভার সাংসদ ছিলেন কুঁওরদীপ সিং। পরে বাংলায় ক্ষমতা পরিবর্তন হলে তিনি তৃণমূলে যোগ দেন। বাংলায় চিটফান্ডের কারবার, চা বাগান ইত্যাদি ব্যবসা ফেঁদে বসেন তিনি। ইডি সূত্রের মতে, চিটফান্ড ব্যবসার মাধ্যমে কেডি যেমন হাজার হাজার মানুষকে ঠকিয়েছে, তেমনই বেআইনি আর্থিক লেনদেনের ঘটনাতেও তাঁর যোগ পাওয়া গিয়েছে। অতীতে নারদ কাণ্ডের সময়েও কে়ডির নাম বারবার উঠেছিল। নারদ স্টিং অপারেশন চালিয়েছিলেন ম্যাথু স্যামুয়েল। ম্যাথু এক সময়ে দাবি করেছিলেন, স্টিং অপারেশনের জন্য তাঁকে টাকা দিয়েছিলেন কেডি সিং। তখন তহেলকার সাংবাদিক ছিলেন ম্যাথু। আর তহেলকার মালিকানা ছিল কেডির কাছে। বস্তুত এই সব বিষয় ফাঁস হওয়ার পর থেকেই ঘটনাচক্রে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভায় তাঁর মেয়াদ শেষ হওয়ার পরেও পুনর্বার মনোনীত করেনি দল। এদিক কেডি সিংকে আটক করার প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আমি বিষয়টা পুরো জানি না। তবে এটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল। আমি এ ব্যাপারে দলকে বহু আগে সতর্ক করেছিলাম। তখন কেউ শুনতে চায়নি”। কুণাল দাবি করেন, “কেডি সিংকে তৃণমূলে আনার পিছনে মূল ভূমিকা ছিল মুকুল রায়ের। তাঁর কথায়, সুদীপ্ত সেনও সেই কথা বলেছে”। অন্যদিকে মুকুল ঘনিষ্ঠ এক নেতার কথায়, “এ সব বোকা বোকা কথায় নয় কি! মুকুল রায় তো তৃণমূলের মালিক ছিলেন না। ব্যক্তি কেন্দ্রিক দলে সুপ্রিম অথরিটি তাঁর ছিল না। তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায়, মুকুল রায়ের হাত ধরেই তৃণমূলে এসেছিলেন কে ডি সিং, কিন্তু সর্বোচ্চ নেতৃত্বের ছাড়পত্র ছাড়া তাঁকে রাজ্যসভার সাংসদ করার ক্ষমতা কি মুকুলের ছিল? তা ছাড়া কেডি সিংয়ের কোম্পানির হেলিকপ্টার কারা ব্যবহার করেছিলেন, কত বার ব্যবহার করেছিলেন, কোথায় কোথায় গিয়েছিলেন, সেই হিসাবও হবে নিশ্চয়ই”।

```