Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বিজেপিতেই রয়েছে ছদ্মবেশী তৃণমূল! দলের ‘খরবুজ’দের নিয়ে বিস্ফোরক অভিযোগ স্বপনের, প্রতিক্রিয়া দিলীপের

দ্য ওয়াল ব্যুরো: কোভিড মোকাবিলাকে কেন্দ্র করে এমনিতেই বাংলার রাজনীতি এখন সরগরম। তার উপর লকডাউনের তৃতীয় মেয়াদের প্রথম দিনই বিজেপিতে বোমা ফাটালেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিন সকালে টুইট করে স্বপন বলেন, “বাংলার রাজনীতিতে শুধু যে

বিজেপিতেই রয়েছে ছদ্মবেশী তৃণমূল! দলের ‘খরবুজ’দের নিয়ে বিস্ফোরক অভিযোগ স্বপনের, প্রতিক্রিয়া দিলীপের

শেষ আপডেট: 4 May 2020 07:28

দ্য ওয়াল ব্যুরো: কোভিড মোকাবিলাকে কেন্দ্র করে এমনিতেই বাংলার রাজনীতি এখন সরগরম। তার উপর লকডাউনের তৃতীয় মেয়াদের প্রথম দিনই বিজেপিতে বোমা ফাটালেন দলের রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। এদিন সকালে টুইট করে স্বপন বলেন, “বাংলার রাজনীতিতে শুধু যে তরমুজের তাৎপর্য রয়েছে তা নয়। খরবুজের উপস্থিতিও এখন ক্রমশ মালুম হচ্ছে। বাইরে থেকে গেরুয়া, কিন্তু ভিতরে সবুজ।” https://twitter.com/swapan55/status/1257156484787388417 রাজনীতিতে এটুকু ইশারাই যথেষ্ট। বিজেপির অনেক নেতার মতে, স্বপন দাশগুপ্তর অভিযোগ রাজ্য বিজেপির এক শ্রেণির নেতার বিরুদ্ধে। যাঁদের অনেকেই বিজেপির সাংগঠনিক পদে রয়েছেন। এই বিজেপি নেতাদের বিরুদ্ধে এও অভিযোগ, লোকসভা ভোটের আগে ও পরে যাঁরা অন্য দল থেকে গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন, তাঁদের কোণঠাসা করার চেষ্টা হচ্ছে। এবং এঁদের অনেকে তৃণমূলের সঙ্গে আঁতাত করে চলছেন বলেও অভিযোগ উঠেছে। বিজেপি-তে ‘ওয়ান লাইনারের’ জন্য স্বপনের সুনাম রয়েছে। রাজনীতিতে তাঁর বন্ধু প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলিও এ জন্য স্বপনের গুণগ্রাহী ছিলেন। ভুলে গেলে চলবে না, স্বপনকে বাংলায় পাঠানোর নেপথ্যে রয়েছেন মোদী-অমিত শাহ। ফলে এই ‘খরবুজ’ অনেক দূর গড়াতে পারে বলেও মনে করা হচ্ছে। স্বপন দাশগুপ্তর এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “এ সব বুদ্ধিজীবিদের কথা। এত আমি বুঝি না। শুধু বুঝতে পারছি গোটা বাংলাতেই এখন অরেঞ্জ জোন হয়ে গিয়েছে। গ্রিন জোন বলে কিছু নেই। আর যে সব রেড জোন দেখা যাচ্ছে, তার ভিতরেও আসলে অরেঞ্জ রয়েছে।” বিজেপিতে তৃণমূলের সঙ্গে আঁতাতের অভিযোগ নতুন নয়। দিলীপ ঘোষ সভাপতি হওয়ার আগে সেই অভিযোগ রাজ্য বিজেপির এক উপরের সারির নেতার বিরুদ্ধে ছিল। দলের মধ্যে এও গুঞ্জন ছিল যে, তিনি বাংলার শাসক দলের সঙ্গে আঁতাত করে বিভিন্ন আসনে দুর্বল প্রার্থী দিয়েছেন। নব্বইয়ের দশকের শেষ দিক থেকে বাংলা কংগ্রেসে তরমুজ শব্দের প্রচলন ঘটে। অর্থাৎ বাইরে থেকে কংগ্রেস,কিন্তু ভিতরে লাল। সেই সময় বিক্ষুব্ধ কংগ্রেসি নেতাদের অভিযোগ ছিল, প্রদেশ কংগ্রেসের শীর্ষ সারির নেতারা বামেদের সঙ্গে সমঝোতা করে চলছেন এবং নিজেদের আখের গুছোচ্ছেন। বাংলার ভোট রাজনীতিতে লাল এখন কিছুটা হলেও অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। সর্বশেষ লোকসভা ভোটেই দেখা গিয়েছে লড়াই এখন সবুজ বনাম গেরুয়ায়। এবং এই সন্ধিক্ষণেই বঙ্গ রাজনীতিতে নতুন শব্দের আবির্ভাব ঘটল- খরবুজ।

```