Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

সব দল যেন নিজেদের কর্মসূচি করার সুযোগ পায়, কড়া বার্তা নির্বাচন কমিশনের

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে জানা গিয়েছিল তিন দিনের জন্য রাজ্য সফরে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দেখা গেল বাংলায় পা রেখেই তিনি তার সফরসূচি বর্ধিত করেছেন। তিন দিনের জায়গায় হয়েছে পাঁচ দিন। বৃহস্পতিবার সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গ

সব দল যেন নিজেদের কর্মসূচি করার সুযোগ পায়, কড়া বার্তা নির্বাচন কমিশনের

শেষ আপডেট: 17 December 2020 16:25

দ্য ওয়াল ব্যুরো: প্রথমে জানা গিয়েছিল তিন দিনের জন্য রাজ্য সফরে আসছেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। দেখা গেল বাংলায় পা রেখেই তিনি তার সফরসূচি বর্ধিত করেছেন। তিন দিনের জায়গায় হয়েছে পাঁচ দিন। বৃহস্পতিবার সমস্ত জেলার পুলিশ সুপারদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন উপ মুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন। সূত্রের খবর, সুদীপ জৈন পুলিশ সুপারদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সব রাজনৈতিক দল যাতে স্বাধীন ভাবে ভোট প্রচার করতে পারে তা নিশ্চিত করতে হবে। বৈঠকের দ্বিতীয় দফায় রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজির সঙ্গে বৈঠক করেন তিনি। নির্বাচন কমিশন সূত্রে খবর, বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যে অভিযোগ উঠছে, তাতে সুদীপ জৈন উদ্বিগ্ন বলে।শুক্রবার হেলিকপ্টারে মালদহে যাওয়ার কথা তাঁর। মালদহের জেলাশাসক ও পুলিস সুপারের সঙ্গে বৈঠক করবেন। এরপর শিলিগুড়ি গিয়ে জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে সুদীপ জৈনের। বিরোধীদের অভিযোগ মাথায় রেখে, বাংলার আইন শৃঙ্খলার পরিস্থিতির ওপরেই যে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে, তার  স্পষ্ট বার্তা এদিনের বৈঠকেই পাওয়া যায় বলে মনে করা হচ্ছি। আশি বছর বা তার বেশি বয়সীদের জন্য পোস্টাল ব্যালট করার কথা বলেছেন তিনি। অতিমারি পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বুথগুলিতেও বিশেষ ব্যবস্থা রাখার কথা বলেছেন সুদীপ জৈন।

```