Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

'পশ্চিমবঙ্গ তৈরিই হয়েছিল হিন্দুদের জন্য' রূপা'র মন্তব্যে বিতর্ক

দ্য ওয়াল ব্যুরো: 'পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল মূলত হিন্দুদের জন্যই'। এই মন্তব্য করে এ বার বিতর্কে জড়ালেন বিজেপি'র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বিজেপি'র এই সাংসদ বলেন, 'ধর্মের ভিত্তিতে দেশ ভ

'পশ্চিমবঙ্গ তৈরিই হয়েছিল হিন্দুদের জন্য' রূপা'র মন্তব্যে বিতর্ক

শেষ আপডেট: 22 August 2018 07:18

দ্য ওয়াল ব্যুরো: 'পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল মূলত হিন্দুদের জন্যই'। এই মন্তব্য করে এ বার বিতর্কে জড়ালেন বিজেপি'র রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বিজেপি'র এই সাংসদ বলেন, 'ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। পাকিস্তান তৈরিই হয়েছিল মুসলমানদের জন্য। বাংলাদেশ তৈরিই করা হয়েছিল মুসলমান লোকেদের থাকার জন্য। পশ্চিমবাংলা তৈরি করা হয়েছিল মূলত হিন্দুদের জন্য। হিন্দুদের থাকার জন্যই পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল। বাংলাদেশ থেকে যেসব হিন্দুদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাঁরাও পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন।' https://www.youtube.com/watch?v=7Uobj83fI3w স্বভাবতই রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে বিতর্ক৷ প্রশ্ন উঠছে গেরুয়া শিবিরের মেরুকরণের রাজনীতি দৃঢ় করতেই কি রাজ্যসভার সাংসদের উস্কানিমূলক মন্তব্য? এর আগে বাংলায় ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, ‘ভারতে মুসলিম অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশ থেকে৷ নাগরিকত্বের বৈধতা প্রমাণ করতে না পারলে ভারত থেকে চলে যেতে হবে৷’ তারপর অমিত শাহ মেয়ো রোডের সভা থেকে বলেন, 'অনুপ্রবেশকারীদের জন্য পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় বেকার। নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা। বিজেপি এটা কিছুতেই চলতে দেবে না।' বিজেপি'র পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মুখেও হামেশায় শোনা যায় অসমে যেভাবে এনআরসি হয়েছে, সেভাবেই এনআরসি করা হবে এ রাজ্যে। এনআরসি'র দাবিতে কলকাতায় মিছিলও করেছে বিজেপি। রূপা গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের অবশ্য এ রাজ্যে কোনও প্রভাব পড়বে না, এমনটাই বক্তব্য শাসক দলের। তৃণমূল কংগ্রেসের এক নেতার বক্তব্য, বিজেপি সবসময় মেরুকরণের রাজনীতিই করে। কিন্তু এ রাজ্যে বিজেপি'র সুবিধা হবে না। পশ্চিমবঙ্গে হিন্দু-মুসলমান মিলেমিশে থাকে। তারা বিজেপিকেই রাজ্য থেকে উৎখাত করে ছাড়বে।

```