Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

‘কাজ আছে, আর কতক্ষণ অপেক্ষা করব!’ সোমেনের জন্য আনা ফুল মন্ত্রীদের হাতে দিয়ে বেরিয়ে গেলেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ শ্রদ্ধা জানানো হল না। বৃহস্পতিবার দুপুরে মরদেহ আসার আগেই বিধানসভা ছাড়েন মমতা। স্বগতোক্তির ঢঙেই ব

‘কাজ আছে, আর কতক্ষণ অপেক্ষা করব!’ সোমেনের জন্য আনা ফুল মন্ত্রীদের হাতে দিয়ে বেরিয়ে গেলেন মমতা

শেষ আপডেট: 30 July 2020 12:35

দ্য ওয়াল ব্যুরো: প্রয়াত প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভায় গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ শ্রদ্ধা জানানো হল না। বৃহস্পতিবার দুপুরে মরদেহ আসার আগেই বিধানসভা ছাড়েন মমতা। স্বগতোক্তির ঢঙেই বলেন, “আমার কাজ আছে। আর কতক্ষণ অপেক্ষা করব!” দুপুর সাড়ে বারোটা নাগাদ বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী। মিনিট ২৫ অপেক্ষা করার পরও সোমেনবাবুর মরদেহ না আসায় আর সেখানে অপেক্ষা করেননি মুখ্যমন্ত্রী। রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, তাপস রায় এবং নির্মল মাজির হাতে পুষ্প স্তবকটি দিয়ে মমতা বলেন, তাঁরা যেন মুখ্যমন্ত্রীর হয়ে সোমেনবাবুকে শেষ শ্রদ্ধা জানিয়ে দেন। যদিও শাসকদলের নেতারা বলছেন, প্রদেশ কংগ্রেস কমিটি যে সূচি ঘোষণা করেছিল তাতে সোমেন মিত্রের মরদেহ বিধানসভায় আসার কথা ছিল সাড়ে বারোটায়। এদিন সকালে প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী প্রথমে জানান, বিধানসভায় মরদেহ আসবে বেলা দেড়টায়। পরে তা পাল্টে বলা হয় আরও এক ঘণ্টা আগে অর্থাৎ সাড়ে বারোটায় বর্ষীয়ান কংগ্রেস নেতার মরদেহ যাবে বিধানসভায়। সংশোধিত সূচি মেনেই মুখ্যমন্ত্রী পৌঁছেছিলেন। কিন্তু বিধান ভবন, লোয়ার রডন স্ট্রিটের বাড়ি হয়ে মরদেহ বিধানসভায় আসতে আসতে দেড়টা পেরিয়ে যায়। কিন্তু নবান্নে একাধিক কাজ থাকায় মুখ্যমন্ত্রীর পক্ষে আর দাঁড়ানো সম্ভব হয়নি। ৯৮ সালে সোমেন মিত্র প্রদেশ কংগ্রেস সভাপতি থাকাকালীনই কংগ্রেস ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। পরে যদিও ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসে প্রগতিশীল ইন্দিরা কংগ্রেস গড়েছিলেন সোমেনবাবু। কিন্তু তা তেমন দানা না বাঁধায় ২০০৯ সালে তৃণমূলে যোগ দেন ‘ছোড়দা’। ডায়মন্ড হারবার থেকে সাংসদও হন তৃণমূলের টিকিটে। তবে ২০১৪ সালের ভোটের আগে ইস্তফা দেন সাংসদ পদ থেকে। ফিরে যান কংগ্রেসে। সাতের দশকের দাপুটে নেতাকে ২০১৮ সালে ফের প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব দেয় কংগ্রেস  হাইকম্যান্ড। যদিও তৃণমূল নেতারা বলছেন, দিদির না থাকার মধ্যে অন্য কোনও কারণ খোঁজা ঠিক হবে না। বুঝতে হবে এখন পরস্থিতি সংকটজনক। নবান্নে ঘণ্টায় ঘণ্টায় বৈঠক করে প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই তাঁকে চলে যেতে হয়েছে। বিধানসভা থেকে আমহার্স্ট স্ট্রিটের পৈতৃক ভিটেয় নিয়ে যাওয়া হয় সোমেন মিত্রের দেহ। সেখান থেকে নিমতলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

```