Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! ট্রাক চালকদের অবরোধ, আগুন, রণক্ষেত্র হুগলি

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রাক চালকদের সঙ্গে পুলিশের বিবাদ থেকে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির দাদপুরের মহেশ্বরপুর। দীর্ঘক্ষণ অবরোধ চলল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। নামল র‍্যাফ। উত্তেজিত ট্রাক চালকরা আগুন ধরিয়ে দিল পুলিশের চেক পোস্টে। ট্রাক চাল

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ! ট্রাক চালকদের অবরোধ, আগুন, রণক্ষেত্র হুগলি

শেষ আপডেট: 16 June 2019 08:54

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ট্রাক চালকদের সঙ্গে পুলিশের বিবাদ থেকে রণক্ষেত্রের চেহারা নিল হুগলির দাদপুরের মহেশ্বরপুর। দীর্ঘক্ষণ অবরোধ চলল দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। নামল র‍্যাফ। উত্তেজিত ট্রাক চালকরা আগুন ধরিয়ে দিল পুলিশের চেক পোস্টে। ট্রাক চালকদের অভিযোগ, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এই মহেশ্বরপুরে প্রকাশ্যে তোলাবাজি চালায় পুলিশ। বড় বাবুরা দূরে দাঁড়িয়ে থাকেন। আর টাকা তোলে সিভিক পুলিশরা। অভিযোগ, রবিবার সকালে তেমনই একটি ট্রাককে দাঁড় করিয়ে পয়সা চাওয়া হয়। দিতে অস্বীকার করলে, ট্রাক চালককে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। এরপরই পিছনে আসা ট্রাকগুলি দাঁড় করিয়ে দেন চালকরা। রাস্তায় নেমে পড়েন তাঁরা। শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত ট্রাক চালকরা চেকপোস্টে আগুন ধরিয়ে দেন বলে জানা গিয়েছে। পরস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। বেশ কিছুক্ষণ অবরোধের ফলে তীব্র যানজট তৈরি হয় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে। অনেকটা পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ট্রাক চালকদের অভিযোগ, দিনের পর দিন এই জুলুমবাজি বেড়েই চলেছে। পঞ্চাশ-একশো টাকাতে এখন সন্তুষ্ট হয় না পুলিশ। পাঁচশো-সাতশোর নীচে নামেই না। না হলেই কেস দিয়ে দেওয়ার হুমকি দেয়। ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত এই জায়গাতেই সবচেয়ে বেশি তোলাবাজি চলে বলে অভিযোগ ট্রাক চালকদের। পুলিশ যে এই ঘটনার সঙ্গে জড়িত তা একপ্রকার মেনেও নিয়েছেন হুগলি জেলা তৃণমূলের অন্যতম নেতা তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল। তাঁর কথায়, “পুলিশ গাড়ি থামিয়ে টাকা নিচ্ছিল বলে পোলবা দাদপুরে যে ঘটনা ঘটেছে, সেটা শুনেছি।” একই সঙ্গে প্রবীরবাবু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় রাস্তায় গাড়িয়ে থামিয়ে টাকা তোলা রুখতে কড়া পদক্ষেপ নিয়েছেন। কয়েক দিনের মধ্যেই সেটা সরকার ঘোষণা করবে।” পর্যবেক্ষকদের মতে, প্রবীরবাবুর কথাতেই স্পষ্ট, গোটা রাজ্যে পুলিশ এই ধরনের জুলুমবাজি চালায়। ফলে পণ্য পরিবহণের সঙ্গে যুক্ত গাড়ির চালক, খালাসি এমনকী মালিকরাও গোটা বিষয়টিতে বিরক্ত। আন্দাজ করেই হয়তো পদক্ষেপ করার কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী।

```