Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

বরাহনগরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বরাহনগরের মান্না পাড়ায় তিন তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। ছেলেকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে লাফ দেন তারা বাবা। গুরুতর আহত হয়েছেন তিনিও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের

বরাহনগরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তার বাবা

শেষ আপডেট: 3 July 2020 07:03

দ্য ওয়াল ব্যুরো: উত্তর ২৪ পরগনার বরাহনগরের মান্না পাড়ায় তিন তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হল ৬ বছরের এক শিশুর। ছেলেকে বাঁচাতে গিয়ে ছাদ থেকে লাফ দেন তারা বাবা। গুরুতর আহত হয়েছেন তিনিও। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের বাড়ির পাশেই মামার বাড়ির তিনতলা ছাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বাবার সঙ্গে খেলা করছিল ছয় বছরের অংশুমান দাস। খেলতে খেলতে হঠাৎ ছাদের ধারে চলে যায় ছোট্ট ছেলেটি। সেখান থেকে ছাদের রেলিং টপকে সে নীচে পড়ে যায়। পাশেই দাঁড়িয়ে ছিলেন তার বাবা অভিজিৎ দাস। ছেলেকে বাঁচানোর জন্য তখনই সেখান থেকে লাফ দেন তিনিও। তবে ছেলেকে তিনি বাঁচাতে পারেননি। ঘটনার সঙ্গে সঙ্গেই  সেখানে লোক জমে যায়। দুই বাড়ি থেকেই লোকজন ছুটে আসেন। তাঁদের দু’জনকে পরিবার ও এলাকার লোকজন তখনই বরাহনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা অংশুমান দাসকে মৃত বলে ঘোষণা করেন। তার বাবা অভিজিৎ দাসকে প্রাথমিক চিকিৎসার পরে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। হাসপাতালে দাঁড়িয়ে বরাহনগর পুরসভার বিদায়ী কাউন্সিলর অঞ্জন পাল বলেন, “অংশুমানের বাড়ির পাশেই ওর মামার বাড়ি। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সে তারা বাবার সঙ্গে মামার বাড়িতে যায় এবং ছাদে উঠে খেলা করে। এদিনও তাই করছিল। ওর বাবাও সঙ্গে ছিল। অসতর্কতার জন্য অংশুমান নামে বাচ্চাটি পড়ে যায়। আমরা যেটুকু জেনেছি, ও রেলিংয়ে উঠে পড়েছিল। তখন ওর বাবা ওকে বাঁচাতে যান। তখন বাচ্চাটি পড়ে যায় এবং ওর বাবাও পড়ে যান। বাচ্চাটি ঘটনাস্থলেই মারা যায়। ওর ৬ বছর বয়স। একটি স্কুলে কেজি ওয়ানে পড়ে। ওর বাবার সিটি স্ক্যান করা হয়েছে। তাঁর অবস্থাও আশঙ্কাজনক। এখন কেমন আছেন জানি না।” ঘটনার পর কান্নায় ভেঙে পড়েছেন মৃত শিশুর মা ও তাঁর আত্মীয়রা। প্রতিবেশীরা তাঁদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বরানগরের মান্না পাড়া এলাকায়। শিশুটির মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে বরানগর থানার পুলিশ। রাতেই এলাকার লোকজন হাসপাতালে ভিড় করেন। আজই শিশুদের দেহ হাতে পাওয়ার কথা পরিবারের।

```