Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

হীরাপুরে কিশোরের মৃত্যুতে বাবাকে আটক করে জেরা

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার রাধানগর রোডে সোমবার সন্ধ্যারাতে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম স্বর্ণদীপ সিং কোহলান, বয়স বারো বছর। এই ঘটনায় পুলিশ তার বাবা ভূপিন্দর সিং কোহলানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রাতে পু

হীরাপুরে কিশোরের মৃত্যুতে বাবাকে আটক করে জেরা

শেষ আপডেট: 2 June 2020 09:01

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম বর্ধমানের হীরাপুর থানার রাধানগর রোডে সোমবার সন্ধ্যারাতে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক কিশোরের। তার নাম স্বর্ণদীপ সিং কোহলান, বয়স বারো বছর। এই ঘটনায় পুলিশ তার বাবা ভূপিন্দর সিং কোহলানকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। রাতে পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ভূপিন্দর জানান, তিনি ছেলের জন্য শিঙাড়া কিনতে গিয়েছিলেন ঘরে তালা লাগিয়ে। ফিরে এসে দেখেন ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের সহায়তায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্বর্ণদীপকে। সোমবার রাত নটা নাগাদ স্বর্ণদীপকে জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারনা গুলি করে হত্যা করা হয়েছে তাকে। পুলিশও সেকথাই মনে করছে। এলাকা সূত্রে জানা গেছে, ভূপিন্দর জমির দালালি করেন। স্বভাবে তিনি বদমেজাজি হওয়ায় এলাকার লোকজনের সঙ্গে ভাল সম্পর্ক ছিল না। নিজের ভাইয়ের সঙ্গেও সম্পর্ক খারাপ ছিল। ভেলোরে চিকিৎসারত অবস্থায় ২০১২ সালে তাঁর স্ত্রী মারা যান। তার পর থেকে ছেলে স্বর্ণদীপকে নিয়ে তিনি থাকতেন। সে বার্নপুরের গুরু নানক হাইস্কুলে পড়ত। ভূপিন্দর সম্প্রতি অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছিল বলে অভিযোগ। পুলিশ তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। সেটি সে কোথা থেকে পেয়েছে তা বলতে পারছে না। মঙ্গলবার সকালে তাকে নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানেও একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে। অন্য আর একটি সূত্রের খবর, বহু দিন আগেই ভূপিন্দর বার্নপুরের কোনও এক মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। এখনও সেই সম্পর্ক রয়েছে। স্বর্ণদীপ তা মানতে রাজি হয়নি। অভিযোগ, সে কারণেই তাকে খুন করা হয়েছে। আসানসোল পুলিশ কমিশনারেটের ডিসি (পশ্চিম) অনিমিত্র দাস বলেন, “আমরা এক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছি। তদন্ত চলছে। এখন এর বেশি কিছু বলা যাবে না।” পুলিশ দুপুর দুটো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। আজই মৃতদেহের ময়নাতদন্ত করা হবে।

```