
শেষ আপডেট: 27 October 2019 09:37
মৌতড়ের মা বড় কালীর পুজো কত বছর আগে শুরু হয়েছিল তা নিয়ে সঠিক কোন তথ্য নেই। কথিত আছে আড়াইশো বছর আগে এই গ্রামে কালীপুজোর সূচনা করেন গ্রামেরই জমিদার বিশ্বনাথ ভট্টাচার্যের জামাই শোভারাম বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহরের বাসিন্দা সাধক প্রকৃতির মানুষ শোভারাম বন্দ্যোপাধ্যায় বিয়ের পর থেকে মৌতোড় গ্রামেই ঘরজামাই থাকতেন। কথিত আছে তিনি দিনরাত পথেঘাটে, জঙ্গল, দুর্গম এলাকায় এমনকি শ্মশানঘাটেও ঘুরে বেড়াতেন। এই শোভারাম ছিলেন মা কালীর ভক্ত। হঠাৎ তিনি একদিন মা কালীর মূর্তি প্রতিষ্ঠার স্বপ্নাদেশ পান।
তারপরই পাথরের মূর্তি তৈরি করে পঞ্চমুন্ডীর আসন তৈরি করে তিনি পুজো শুরু করেন। এরপর যতদিন গিয়েছে এই কালীপুজোর নাম দূরত্ব দূরান্তে ছড়িয়ে পড়েছে। মৌতড়ের এই জাগ্রত পুজো বর্তমানে শোভারাম বন্দ্যোপাধ্যায়ের উত্তরসূরি সনৎ বন্দোপাধ্যায়ের তত্ত্বাবধানে রয়েছে। জেলার সবচেয়ে বড় এবং রাজ্যের মধ্যে অন্যতম কালীপুজো হিসেবে খ্যাতি অর্জন করা মৌতোড়ের বড়ো কালীর পুজোর দিনগুলিতে যাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকে।
পড়ুন 'দ্য ওয়াল' পুজো ম্যাগাজিন ২০১৯–এ প্রকাশিত গল্প
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%97%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%aa_%e0%a6%a8%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be/