Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বারুইপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, গুরুতর জখম ৩ ছাত্র

দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত বাড়িতে আচমকাই বিস্ফোরণ। আহত হয়েছে তিন কিশোর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার নাজিরপুরে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই বাড়িটি। জানা গিয়েছে, আধা নির্মাণ অবস্থায় পড়েছ

বারুইপুরে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, গুরুতর জখম ৩ ছাত্র

শেষ আপডেট: 9 December 2019 13:15

দ্য ওয়াল ব্যুরো: পরিত্যক্ত বাড়িতে আচমকাই বিস্ফোরণ। আহত হয়েছে তিন কিশোর। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে বারুইপুর থানা এলাকার নাজিরপুরে। স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এই বাড়িটি। জানা গিয়েছে, আধা নির্মাণ অবস্থায় পড়েছিল এই বাড়িটি। পুলিশ জানিয়েছে, এদিন পাঁচিল টিপকে বাড়িটিতে ঢোকে তিন ছাত্র। তবে কী কারণে তারা ওই বাড়িতে ঢুকেছিল তা এখনও জানতে পারেনি পুলিশ। সোমবার দুপুরে আচমকাই ওই বাড়ি থেকে প্রচণ্ড শব্দ পান স্থানীয়রা। ঘটনাস্থলে ছুটে গিয়ে তাঁরা দেখেন গুরুতর জখম অবস্থায় পড়ে রয়েছে তিনজন কিশোর। তাড়াতাড়ি খবর দেওয়া হয় বারুইপুর থানায়। পুলিশ এসে উদ্ধার করে ওই তিনজনকে। গুরুতর জখম অবস্থায় তাদের প্রথমে ভর্তি করা হয় বারুইপুর মহকুমা হাসপাতালে। ক্রমশ অবস্থার অবনতি হলে তাদের স্থানান্তর করা কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।  পুলিশ জানিয়েছে আহতদের নাম রাকেশ সর্দার, মানব সর্দার এবং রাজ শেখ। তারা বারুইপুর আটঘড়া কালীকৃষ্ণ বিদ্যাপীঠের নবম শ্রেণির ছাত্র। পুলিশের অনুমান সম্ভবত খেলাধুলো করতে করতেই ওই বাড়ির কাছাকাছি গিয়েছিল এই তিন ছাত্র। সেই সময়েই ঘটে বিস্ফোরণ। গুরুতর জখম হয়েছে তিন পড়ুয়াই। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের নিয়ে আসা হয়েছে কলকাতার হাসপাতালে। কী ভাবে এই বিস্ফোরণ ঘটল, কেনই বা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়েছিল এই তিন ছাত্র তা জানতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। তদন্তের স্বার্থে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। সূত্রের খবর মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শনে আসবে বোম ডিসপোজাল স্কোয়াড এবং ফরেন্সিক দল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান বোমা বিস্ফোরণের ফলেই আহত হয়েছে ওই তিন ছাত্র। কী জাতীয় বিস্ফোরক ছিল তা খতিয়ে দেখছে পুলিশ। এছাড়াও মজুত করে রাখা বোমা ফেটে এই বিস্ফোরণ হয়েছে নাকি বোমা বানানোর সময় বিস্ফোরণ ঘটেছে তা জানতেও তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন ঘটনাস্থল পরিদর্শনে আসেন এসডিপিও অভিষেক মজুমদার এবং বারুইপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবকুমার রায়।

```