Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

বীরভূমের ইলামবাজারে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের ইলামবাজারে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায়

বীরভূমের ইলামবাজারে পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ, এলাকায় চাঞ্চল্য

শেষ আপডেট: 4 August 2020 14:15

দ্য ওয়াল ব্যুরো: বীরভূমের ইলামবাজারে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের পরেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির দেওয়াল ভেঙে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইলামবাজার থানার পুলিশ। ইলামবাজার থানার নানাশোল গ্রাম পঞ্চায়েতের জামাল নগর গ্রামে একটি পরিত্যক্ত বাড়িতে মঙ্গলবার সকালে বিস্ফোরণ ঘটে। সাত সকালে আচমকা তীব্র বিস্ফোরণের শব্দে বাড়ি থেকে বেরিয়ে পড়েন ওই বাড়ির আশপাশের অন্য সব বাড়ির লোকজন। বিস্ফোরণের তীব্রতায় ও বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। এলাকা সূত্রে জানা গেছে, বাড়িটি ছিল কাশেম আলি নামে এক ব্যক্তির৷ তিনি অনেক দিন আগেই মারা গেছেন। তাঁর পরিবারের লোকজন এখন আর কেউ ওই গ্রামে থাকেন না। ফলে বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভেঙে পড়েছে। জীর্ণ ওই বাড়ির একটি ঘরে মঙ্গলবার সকালে আচমকা বিস্ফোরণ ঘটে। তাতে সবকটি ঘরই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি ঘর ভেঙেও পড়েছে। বাড়ির কংক্রিটের দেওয়ালের অংশ এবং ইট অনেক দূর পর্যন্ত ছিটকে যায়৷ কী ভাবে বিস্ফোরণ হল তা বুঝতে পারছেন না এলাকার লোকজন। ওই বাড়িতে কারও যাতায়াত ছিল কিনা সে ব্যাপারে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দা রহমতুল্লা বিবি বলেন, "তখন আমি গোয়ালে কাজ করছি। আচমকা বিকট শব্দ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি কাশেম আলির ঘরটা হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বাড়ি থেকে ধোঁয়া বের হচ্ছে। বন্ধ বাড়িতে কী করে বিস্ফোরণ হল বুঝতে পারছি না।" বিস্ফোরণে অবশ্য হতাহতের কোনও খবর নেই৷ খবর পেয়ে ইলামবাজার থানার পুলিশ যায় ঘটনাস্থলে। সেখানে গিয়ে বিস্ফোরণস্থল ঘিরে ফেলে তারা। খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডে৷ বোলপুর থেকে বম্ব স্কোয়াডের প্রতিনিধিরা গিয়ে ঘটনাস্থল পরীক্ষা করে দেখেন। তাঁরা নমুনা সংগ্রহ করে নিয়ে যান। পুলিশের প্রাথমিক অনুমান মজুত করে রাখা বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। তবে কে বা কারা কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। বছর খানেক আগেও একই ভাবে একটি বিস্ফোরণ ঘটেছিল জেলারই লাভপুরের দাঁড়কা গ্রামে একটি স্বাস্থ্য কেন্দ্রে। সেটিও বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তার আগে ২০১৭ সালেও লাভপুরের ওই গ্রামে বিস্ফোরণে উড়ে গিয়েছিল একটি বাড়ি।

```