Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

করোনা আক্রান্ত অনুপম হাজরা, হাসপাতালে ভর্তি বিজেপির সর্বভারতীয় সম্পাদক

দ্য ওয়াল ব্যুরোঃ গত শনিবার সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন তিনি। অমিত শাহ, জেপি নাড্ডারা বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরাকে। আর রবিবারই বারুইপুরে দলীয় সভায় মাস্ক

করোনা আক্রান্ত অনুপম হাজরা, হাসপাতালে ভর্তি বিজেপির সর্বভারতীয় সম্পাদক

শেষ আপডেট: 2 October 2020 06:41

দ্য ওয়াল ব্যুরোঃ গত শনিবার সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন তিনি। অমিত শাহ, জেপি নাড্ডারা বিজেপির সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা বর্তমানে বিজেপি নেতা অনুপম হাজরাকে। আর রবিবারই বারুইপুরে দলীয় সভায় মাস্ক ছাড়া যোগ দিতে দেখা গিয়েছিল তাঁকে। ওই সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যও করেন তিনি। তার কয়েক দিন পরেই জানা গেল, করোনা আক্রান্ত হয়েছেন অনুপম হাজরা। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় অনুপম হাজরা নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানান। দ্য ওয়াল-এর তরফে যোগাযোগ করা হলে তাঁর সহকারী জানান, “আজকেই স্যারের কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। গত কয়েক দিন ধরে জ্বর ছিল তাঁর। তাই গতকাল করোনা পরীক্ষা করা হয়। শরীরে উপসর্গ রয়েছে স্যারের। এই মুহূর্তে কলকাতার ফ্ল্যাটেই রয়েছেন তিনি। চিকিৎসকদের সঙ্গে কথা বলা হচ্ছে। তাঁদের পরামর্শ নিয়েই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে।” পরে দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে অনুপমকে ভর্তি করা হয়েছে বলে খবর। গত রবিবার বারুইপুর সাংগঠনিক জেলা কমিটির সভায় দেখা যায় বহু বিজেপি কর্মীর মুখে মাস্ক নেই। এমনকি অনুপমও মাস্ক পরে ছিলেন না। সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, “বিজেপি নেতাকর্মীরা করোনার চেয়ে অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। সেটা হল মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস। তাই করোনায় তাঁদের কিছু হবে না।” এখানে থামলে নয় কথা ছিল। এরপরই অনুপম বলেন, “আমি তো ঠিকই করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরব!” এই মন্তব্যেই সমালোচনার ঝড় শুরু হয় রাজনৈতিক মহলে। তাছাড়া বারুইপুরের সভায় যেভাবে মাস্ক ছাড়া ভিড় করে বিজেপি নেতা-কর্মীরা ছিলেন তাতে সংক্রমণের আশঙ্কা করেছিলেন অনেকে। সেটাই সত্যি হল। আক্রান্ত হলেন অনুপম। এদিকে মুখ্যমন্ত্রী সম্পর্কে অনুপমের এই মন্তব্য নিয়ে গত সোমবারই এফআইআর দায়ের হয়েছে শিলিগুড়িতে। তৃণমূল উদ্বাস্তু সেলের তরফে বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে। তার মধ্যেই এবার অনুপমের করোনা আক্রান্ত হওয়ার খবরে গুঞ্জন রাজ্য রাজনীতিতে।

```