Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রানাঘাটের সাংসদের গাড়িতে ট্রাকের ধাক্কা, বিজেপি বলছে 'খুনের চক্রান্ত'

দ্য ওয়াল ব্যুরো: রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে খুন করার চক্রান্ত করে তাঁর গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। শনিবার বেশি রাতে কলকাতা থেকে রানাঘাটে যাওয়ার পথে বারাসতের হেলা বটতলায় জগন্নাথবাবুর গাড়িতে ধাক্কা মারে

রানাঘাটের সাংসদের গাড়িতে ট্রাকের ধাক্কা, বিজেপি বলছে 'খুনের চক্রান্ত'

শেষ আপডেট: 14 February 2021 05:47

দ্য ওয়াল ব্যুরো: রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকারকে খুন করার চক্রান্ত করে তাঁর গাড়িতে ট্রাক দিয়ে ধাক্কা মারা হয়েছে বলে অভিযোগ তুলল বিজেপি। শনিবার বেশি রাতে কলকাতা থেকে রানাঘাটে যাওয়ার পথে বারাসতের হেলা বটতলায় জগন্নাথবাবুর গাড়িতে ধাক্কা মারে পিছন থেকে আসা একটি ট্রাক। অল্পের জন্য প্রাণে রক্ষা পান বিজেপি সাংসদ। ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। আটক করা হয়েছে ট্রাকটিকে। দুর্ঘটনার সময় গাড়ির ভেতরেই বসেছিলেন সাংসদ জগন্নাথ সরকার। তৎক্ষণাৎ তাঁর দেহরক্ষী তাঁকে রক্ষা করেন। সাংসদের গাড়ির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। গাড়ির চালক গুরুতর জখম হন। এদিন সাংসদের অফিস থেকে একটি বিবৃতি দিয়ে দাবি করা হয়েছে, এটা দুর্ঘটনা নয়। খুন করতেই ইচ্ছাকৃত ধাক্কা মারা হয়েছে জগন্নাথ সরকারের গাড়িতে। সাংসদ হওয়ার পর জগন্নাথ সরকারের নাম জড়িয়েছিল কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিত্‍ বিশ্বাস খুনের ঘটনায়। সেই সময় সিআইডি তাঁকে ডেকে একাধিকবার জেরাও করে। যদিও হাইকোর্টে আগাম জামিন নিয়ে রেখেছেন সাংসদ। সেই সময়েও বিজেপি তথা সাংসদ বলেছিলেন, হেনস্থা করতেই বিধায়ক খুনে নাম জড়ানো হচ্ছে। তবে এবার আরও বড় অভিযোগ তুললেন সাংসদ। যদিও এ ব্যাপারে তৃণমূলের এখনও কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস কতটা প্রতিহিংসা পরায়ণ হতে পারে সে কথা বোঝাতে সম্প্রতি শুভেন্দু অধিকারী তাত্‍পর্যপূর্ণ মন্তব্য করেছিলেন। তিনি বলেন, "এগারো সালের পর আমার জীবনযাপনে কোনও পরিবর্তন হয়নি। শরীর খারাপ হলে স্থানীয় হাসপাতালে দেখাই। তবে বড় কিছু হলে অ্যাপোলোর পরামর্শ নিই। কারণ এদের বিশ্বাস নেই। মেরে দিতে পারে।" এদিন কার্যত সেই অভিযোগ তুললেন জগন্নাথ সরকার!

```