'করোনা হলে মমতাকে জড়িয়ে ধরব', বিতর্কিত মন্তব্য অনুপম হাজরার
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন। আর রবিবারই বারুইপুরে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অনুপম হাজরা। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, অনুপমের রুচিবোধ বলতে কিচ্ছু নেই।
কী বলেছেন বোলপু
শেষ আপডেট: 28 September 2020 05:39
দ্য ওয়াল ব্যুরো: শনিবার সর্বভারতীয় বিজেপিতে সাংগঠনিক পদ পেয়েছেন। আর রবিবারই বারুইপুরে গিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন অনুপম হাজরা। যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই বলছেন, অনুপমের রুচিবোধ বলতে কিচ্ছু নেই।
কী বলেছেন বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ?
বারুইপুর সাংগঠনিক জেলা কমিটির সভায় দেখা যায় বহু বিজেপি কর্মীর মুখে মাস্ক নেই। এমনকি অনুপমও মাস্ক পরে ছিলেন না। সাংবাদিকরা এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, "বিজেপি নেতাকর্মীরা করোনার চেয়ে অনেক বড় ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছেন। সেটা হল মমতা.বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলে কংগ্রেস। তাই করোনায় তাঁদের কিছু হবে না।"
এখনে থামলে নয় কথা ছিল। এরপরই অনুপম বলেন, "আমি তো ঠিকই করে নিয়েছি, আমার করোনা হলে প্রথমে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে জড়িয়ে ধরব!" এই মন্তব্যেই সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলে।
মুখ্যমন্ত্রী সম্পর্কে অনুপমের এই মন্তব্য নিয়ে এফআইআর দায়ের হয়েছে শিলিগুড়িতে। তৃণমূল উদ্বাস্তু সেলের তরফে বিজেপির সর্বভারতীয় নেতা অনুপম হাজরার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অনেকের মতে, আলটপকা কথা বলার অভ্যেস অনুপমের নতুন নয়। বস্তুত, রাজনৈতিক নেতাদের ভাষা বোধ, প্রতিপক্ষকে আক্রমণের ণত্বসত্ব জ্ঞান নিয়ে আগেও বহু চর্চা হয়েছে বাংলার রাজনীতিতে। প্রয়াত তাপস পালের ঘরে ছেলে ঢুকিয়ে দেওয়ার মন্তব্য থেকে প্রয়াত সিপিএম সাংসদ অনিল বসুর বক্তব্য-- সমালোচনার ঝড় উঠলেও নেতারা তাঁদের অভ্যেস পাল্টাননি। আর তাতে নবতম সংযোজন অনুপমের এই মন্তব্য।
তৃণমূলের এক নেতা বলেন, "এটাই বিজেপির সংস্কৃতি। ওরা কোনও মহিলাকে সম্মান দিতে পারে না। নেতাদের যদি এই আচরণ হয় কর্মীরা যে কী তা বোঝাই যাচ্ছে!"
বারুইপুরের সভায় তুমুল গোষ্ঠী কোন্দলের মুখেও পড়তে হয় অনুপম হাজরাকে। পুরনো কর্মীদের মর্যাদার দাবিতে অনুপমের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গেরুয়া সমর্থকরা। অনুপম চলে আসার পর দুই গোষ্ঠীর মারামারি বড় আকার নেয়। বেশ কয়েক জন আহত হন। তাঁদের গড়িয়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। শেষমেশ বারুইপুর জেলা পুলিশের বিরাট বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।