Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

রবিবার অনুব্রতর জেলায় অমিত শাহ, বোলপুরে করবেন মিছিল, মধ্যাহ্ন ভোজ সারবেন বাউল শিল্পীর বাড়ি

  দ্য ওয়াল ব্যুরো: শনিবার মেদিনীপুর সফরের পর রবিবার বীরভূম সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে হেলিকপ্টারে করে বোলপুর সফরে যাবেন শাহ। প্রথমে তাঁর গন্তব্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর সঙ

রবিবার অনুব্রতর জেলায় অমিত শাহ, বোলপুরে করবেন মিছিল, মধ্যাহ্ন ভোজ সারবেন বাউল শিল্পীর বাড়ি

শেষ আপডেট: 19 December 2020 17:56

  দ্য ওয়াল ব্যুরো: শনিবার মেদিনীপুর সফরের পর রবিবার বীরভূম সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকালে হেলিকপ্টারে করে বোলপুর সফরে যাবেন শাহ। প্রথমে তাঁর গন্তব্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তীর সঙ্গে বৈঠকের পর তাঁর আশ্রম চত্বর ঘুরে দেখার কথা। বিশ্বভারতী সূত্রে খবর উপাচার্যের সঙ্গে একমাত্র অমিত শাহই আশ্রম চত্বর ঘুরে দেখবেন অমিত শাহ। সেখানে অন্য কোনও বিজেপি নেতাকে অনুমতি দেওয়া হবে না। বিশ্বভারতী ঘুরে দেখার পর বাউল শিল্পী বাসুদেব দাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন শাহ। বাসুদেবের পরিবারে শনিবার থেকেই প্রস্তুতি তুঙ্গে। পরিবার সূত্রে খবর, মেনুতে থাকবে ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, পটল ভাজা, আলুপোস্ত, পালং শাকের তরকারি, এবং শেষ পাতে টমেটোর চাটনি। থাকবে নলেন গুড়ের রসগোল্লাও। রান্না হবে কাঠের উনুনে, মাটির থালায় কলাপাতা সাজিয়ে খেতে দেওয়া হবে শাহকে। বাসুদেবের বাড়ি শিব মন্দির রয়েছে। সেখানে নীলকণ্ঠ ফুল ও দুধ দিয়ে মহাদেবের পুজো দেওয়ার কথা শাহের। তারপর ডাকবাংলো মোড়ে যাবেন অমিত শাহ। পুজো দেবেন হনুমান মন্দিরে। পরে ডাকবাংলো মাঠ থেকে বোলপুর চৌরাস্তা পর্যন্ত বিজেপির মিছিলে যোগ দেবেন তিনি। বীরভূম মানে অনুব্রত মণ্ডলের জেলা। আবার বোলপুর তাঁরই শহর। সেখানে বিজেপির মিছিল কেমন হয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। কতটা শান্তিপূর্ণ মিছিল হয় সেদিকেও লক্ষ্য থাকবে সকলের। কারণ ডায়মন্ড হারবারে বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ে পাথর হামলার ঘটনা এখনও টাটকা। বোলপুরের মিছিল শেষ করে অমিত শাহ আসবেন অন্ডাল বিমানবন্দরে। সেখান থেকেই দিল্লির বিমানে উঠবেন তিনি।

```