Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুরে বন্ধ করা হল সব বাজার, ভিড় না কমায় সিদ্ধান্ত প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন অগ্রাহ্য করেই লোকে ভিড় করছিলেন বাজারে। মানছিলেন না সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও নিয়ম। তাই বাধ্য হয়েই শ্রীরামপুর পুরসভা এলাকার সব বাজার বন্ধ করে দিল প্রশাসন। শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতরে বুধবার শ্রীরামপুর পুরস

অনির্দিষ্টকালের জন্য শ্রীরামপুরে বন্ধ করা হল সব বাজার, ভিড় না কমায় সিদ্ধান্ত প্রশাসনের

শেষ আপডেট: 22 April 2020 11:16

দ্য ওয়াল ব্যুরো: লকডাউন অগ্রাহ্য করেই লোকে ভিড় করছিলেন বাজারে। মানছিলেন না সামাজিক দূরত্ব বজায় রাখার কোনও নিয়ম। তাই বাধ্য হয়েই শ্রীরামপুর পুরসভা এলাকার সব বাজার বন্ধ করে দিল প্রশাসন। শ্রীরামপুরের মহকুমা শাসকের দফতরে বুধবার শ্রীরামপুর পুরসভা ও বাজার কমিটির বৈঠক হয়। এই বৈঠকেই বাজার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়। শ্রীরামপুর পুরসভা এলাকায় ছোট ও বড় মিলিয়ে আঠেরোটা বাজার আছে। লকডাউন চললেও সেই বাজারে ভিড় লেগেই ছিল। শ্রীরামপুরে তিনজনের শরীরে ইতিমধ্যেই করোনা সংক্রমণ ঘটেছে। লকডাউনের নিয়ম না মানলে আরও বেশি সংখ্যায় লোকের আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেছে প্রশাসন। সংক্রমণ ঠেকাতে এখন বাড়তি নজরদারি শুরু হয়েছে পুর এলাকাগুলিতে। মাছ ও সব্জি বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই কারণেই। শ্রীরামপুর পুরসভার পুরপ্রধান অমিয় মুখোপাধ্যায় এদিন জানান যে মুদিখানা ও মিষ্টির দোকান বেলা বারোটা পর্যন্ত খোলা থাকবে। বাজার কমিটি ও প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলররা ঠিক করবেন বাড়ি বাড়ি ঘুরে কারা সবজি বিক্রি করবেন। আপাতত প্রতিটি ওয়ার্ডের জন্য কুড়ি জন করে ভেন্ডর ঠিক করে দেওয়া হবে যাঁরা পাড়ায় পাড়ায় ঘুরে কাঁচা আনাজ ফেরি করবেন। কাউকেই আর বাজার করতে বাইরে বেরোতে হবে না। এর জন্য মাইকিং করে প্রচার শুরু হয়েছে পুরসভার পক্ষ থেকে। মাস্ক না পরলে রেশন, পেট্রোল, শাকসবজি মুদিখানা থেকে ওষুধ — কিছুই মিলবে না বলে গত ১৩ এপ্রিল জানিয়ে দিয়েছিল রাজ্য সরকার। রাজ্য সরকার মাস্ক সংক্রান্ত নির্দেশিকা জারি করার পরে এই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছিল শ্রীরামপুর পুরসভার পক্ষ থেকে। শ্রীরামপুর শহরের বিভিন্ন রেশন দোকান, পেট্রোল পাম্প ও বাজারগুলিতে এই বিজ্ঞপ্তি সেঁটে দেওয়া হয়েছিল। তাতে লোকে মাস্ক পরছিল বটে তবে বাজারে ভিড় কমছিল না।

```