Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
শয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্য

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা, রণক্ষেত্র ভাটপাড়া

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত ভাটপাড়া। এ বার অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং-এর দাবি, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ

অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা, রণক্ষেত্র ভাটপাড়া

শেষ আপডেট: 24 July 2019 17:46

দ্য ওয়াল ব্যুরো: ফের উত্তপ্ত ভাটপাড়া। এ বার অর্জুন সিংয়ের বাড়ি লক্ষ্য করে বোমা-গুলি ছোড়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অর্জুন সিংয়ের ভাইপো তথা ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান সৌরভ সিং-এর দাবি, এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী সঞ্জয় সিং, প্রমোদ সিং, নবনীত সিং এবং রঞ্জিত সিং। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মোতায়েন হয়েছে বিশাল পুলিশবাহিনী। নামানো হয়েছে র‍্যাফ এবং কমব্যাট ফোর্সও। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলও। সৌরভ সিংয়ের দাবি, বুধবার রাত ৯টা নাগাদ আচমকাই তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বাইরে বেরোতেই শুরু হয় ফায়ারিং। সৌরভের অভিযোগ, প্রায় ৭ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। এরপর বাইকে করে পালিয়ে যায় তারা। অর্জুন সিংয়ের ভাইপো বলেন, "আমিই ওদের টার্গেট ছিলাম। হেরে গিয়ে ওরা (পড়ুন তৃণমূল) এসব করছে।" লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই বারবার উত্তপ্ত হয়েছে বিধানসভার ভাটপাড়া, কাঁকিনাড়া সহ একাধিক এলাকা। মুড়িমুড়কির মতো বোমা পড়া কিংবা যখন-তখন গুলি চলা ভাটপাড়া-কাঁকিনাড়ার রোজকার ব্যাপার হয়ে গিয়েছে। কদিন আগে একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বলেন, “বিজেপি-কে ভোট দিলে কী হয় দেখছেন তো? ওই যে ভাটপাড়া দেখছেন না!” কিন্তু ভাটপাড়ায় হিংসার দায় বিজেপির উপর চাপানোর চেষ্টা করলেও এ বার শাসক দল তৃণমূলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি নেতৃত্ব। একুশে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। বিরোধীরা প্রশ্ন তুলে বলেন, উনি তো বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীও। রাজ্যের প্রশাসনের প্রধান। গত দু’মাসে ১৭ জন মানুষের প্রাণ গিয়েছে ভাটপাড়ায়। প্রকাশ্যে চলছে গুলি-বোমা। রাজনীতির আশেপাশে না থাকা মানুষ পোকামাকড়ের মতো মারা যাচ্ছে। মেয়েদের শ্লীলতাহানি হচ্ছে। বাড়িঘর, দোকানপাট লুঠ হচ্ছে। আগুন জ্বলছে। রাজনৈতিক সংঘর্ষ এখন ধর্মীয় সংঘর্ষের আকার নিয়েছে। এবং তাতে ভূমিকা নিচ্ছে বহিরাগতরা। যারা প্রায় সকলেই সমাজবিরোধী, পুলিশের খাতায় যাদের নামও রয়েছে। তাদের ধরতে পারছে না কেন পুলিশ? এর দায় কার? এখন দেখার সাংসদের বাড়িতে বোমা-গুলি চালানোর যে অভিযোগ উঠেছে, তা কোন দিকে মোড় নেয়।

```